- প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫ ০২:২২ পিএম
বেগম জিয়ার জানাযায় অংশ নিতে রাজধানী ঢাকার উদ্যেশে গোপালগঞ্জ ছেড়েছে বিএনপির নেতাকর্মীরা
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাযায় অংশ নিতে রাজধানী ঢাকার উদ্যেশে গোপালগঞ্জ ছেড়েছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী।। বেগম জিয়ার জানাযায় গোপালগঞ্জ থেকে অন্তত ১০হাজার নেতাকর্মী অংশ নিবেন বলে দলীয়সূত্রে জানাগেছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে ও আজ বুধবার (৩১ ডিসেম্বর) ভোর থেকে জেলা শহরসহ ৫টি উপজেলা থেকে বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারসহ বিভিন্নভাবে ঢাকায় রওনা হয়েছেন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সংগঠনের নেতাকর্মীরা।
সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন বলেন, বেগম জিয়ার জানাযায় অংশ সিতে আমরা নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি। শুধু আজ নয় রাতেও অনেক নেতাকর্মী ঢাকায় গিয়েছে। আমরা দেশবাসীর কাছে বেগম জিয়ার জন্য দোয়া চাই।
গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য জিয়াউল কবির বিপ্লব বলেন, আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি পরিবার শোহাহত। আমরা জানাযা ও সমাধিতে অংশগ্রহন করতে ঢাকায় যাচ্ছি। সকল কর্মসূচী শেষ করে এরপর গোপালগঞ্জ ফিরবো।
গোপালগঞ্জ-০২ আসনের বিএনপি প্রার্থী ডা: কে এম বাবর বলেন, নেত্রীর মৃত্যুতে দলের তথা দেশের এক অপূরনীয় ক্ষতি হয়েছে তা কোনভাবে পূরন হবার নয়। আমরা আল্লাহ কাছে নেত্রীর জন্য দোয়া করেছি যাতে আল্লাহ তাকে বেহেস্তে নসীব করেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাযা গোপালগঞ্জ থেকে অন্তত ১০ হাজার নেতার্মী অংশ নিবে। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!