- প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৫ ০১:১৯ পিএম
বাউফলে গণপিটুনিতে ডাকাত দলের সদস্য নিহত
সাগর দাস,
বাউফল প্রতিনিধি,
পটুয়াখালীর বাউফলে ডাকাতির সময় দুই ডাকাত সদস্যকে আটক করে গণধোলাই দিয়েছেন গ্রামবাসী। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হলে একজনের মৃত্যু হয়।
শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত উজ্জল একই উপজেলার কনকদিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা। ডাকাত দলের আরেক সদস্য রাজিবের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী এলাকায়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ৮/১০ জনের মুখোশধারী স্বশস্ত্র একদল ডাকাত প্রথমে ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী জলিল জোমাদ্দারের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে। এরপর ডাকাত দল নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নেয়। ওই ঘরে ডাকাতি শেষে ডাকাত দল একই এলাকার সেনা সদস্য সোহাগ হাওলাদারের জানালার গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে ডাকাত দলকে ঘেরাও করে। একপর্যায়ে অস্ত্রের ভয় দেখিয়ে অধিকাংশ ডাকাত দল পালিয়ে যায়। তখন গ্রামবাসী ধাওয়া করে দুই ডাকাত সদস্যকে আটক করে গণধোলাই দেয়। তবে ডাকাত দলের অন্যান্য সদস্যরা লুট করা মালামাল নিয়ে পালিয়ে যায়।
ওই এলাকার বিএনপি নেতা রুস্তুম আলী ফরাজী বলেন, আটক দুই ডাকাত সদস্য একজন রাজিব ও অপরজন মতিন নামে পরিচয় দিয়েছে। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।
বাউফল থানার ওসি আক্তারুজ্জামান সরকার বলেন, ডাকাতির অভিযোগে আটক দু'জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিস্তারিত জানানো হবে।##
এই বিভাগের আরো খবর
-
রাহাদ সুমন:কম খরচে অধিক লাভের আশায় বরিশাল কৃষি অঞ্চলে দ্রুত বাড়ছে সয়াবিনের আবাদ। চলতি ইরি-বোরো ও রবি মৌসুমে বিভাগে সয়াবিনের...
-
খুবি প্রতিনিধি: সৈয়দ জাওয়াদ হোসেন সামি খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের ইফতার মাহফিল ০৩ মার্চ (মঙ্গলবার) নগরীর হোটেল রয়্যাল ইন্টারন্যাশনাল এ...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।রংপুরের ছয়টি সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন। বুধবার দুপুরে জেলা...
-
ইন্দুরকানী উপজেলা প্রতি নিধি ঃ ৪ নং নবগঠিত ইন্দুরকানী ইউনিয়ন ১ নং চাড়াখালী ওয়ার্ড । এলজি,ই,ডি ব্রিজের উপর ও রাস্তার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!