- প্রকাশিত: ২০ জুন ২০২৫ ০৮:৫৪ পিএম
বাসুরের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নারকীয় হামলা! গুরুতর আহত তরুণী।
নিজস্ব প্রতিবেদক
বরিশালের বানারীপাড়া উপজেলার মহিষাপোতা গ্রামে ভাসুরের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মিম (২২) বছর বয়সী এক গৃহবধূর ওপর চালানো হয়েছে বর্বরোচিত হামলা। হামলার শিকার হয়েছে তার ছোট ভাইও। বর্তমানে তারা দু’জনই ৫০ শয্যাবিশিষ্ট বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহত গৃহবধূর পরিবার জানায়, তার ভাসুর মামুন হাওলাদার দীর্ঘদিন ধরে তাকে অনৈতিক সম্পর্কে জড়াতে চাপ দিয়ে আসছিল। প্রস্তাবে রাজি না হওয়ায় এবং তার স্বামী ব্যাপারটির সম্পর্কে জিজ্ঞাসা করতে গেলে তার উপর হামলা চালায় মামুন। এ সময় গৃহবধূ ও গৃহবধূর ছোট ভাই বাধা দিতে গেলে তাদের কে ও মারধর করে গুরুতর আহত করা হয়।
তরুণীর পারিবারিক সূত্রে, জানা যায় তরুণীর মাথায় গভীর জখম রয়েছে।
অভিযুক্ত মামুন হাওলাদার, তার পিতা আবসার হাং ও স্ত্রী তাসলিমা ওরফে বেবি—তিনজনই একই গ্রামের বাসিন্দা।
তরুণীর পরিবার এই বর্বর ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
এই বিভাগের আরো খবর
-
শিশুদের স্বাস্থ্য ও ভবিষ্যৎ সুরক্ষায় সিসা দূষণ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের দাবি জানিয়ে বরিশালে সচেতনতামূলক র্যালি ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।...
-
যবিপ্রবি প্রতিনিধিঃ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) প্রশাসনের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে বিশেষ দোয়া...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!