- প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫ ০৬:২২ পিএম
বাসের ধাক্কায় প্রান গেল বিএনপি নেতা নাসিম আকনের
মোটরসাইকেলে করে ফেরার পথে ঝালকাঠির রাজাপুরে বাসের ধাক্কায় প্রাণ গেছে বিএনপি নেতা নাসিম উদ্দিন আকনের। শনিবার দুপুর পৌনে ১২টার দিকে রাজাপুর-ভাণ্ডারিয়া মহাসড়কের নলবুনিয়া এলাকার মোড়ে দুর্ঘটনার শিকার হন তিনি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিম) নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নাসিম উদ্দিন আকন রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। দুর্ঘটনায় আহত মোটরসাইকেলের চালক শহিদুল আলমের বরাতে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সায়েম আকন বলেন, নলবুনিয়া এলাকার একটি ঠিকাদারী কাজ পরিদর্শনে গিয়েছিলেন নাসিম আকন। সেখান থেকে শহিদুলের মোটরসাইকেলে করে রাজাপুরে ফিরছিলেন। এ সময় পাথরঘাটাগামী হামিম পরিবহনের একটি বাস মোটরসাইকেলটির পেছনে ধাক্কা দেয়। এতে নাসিম আকন ছিটকে পাশের একটি গাছের গোড়ায় ধাক্কা খেয়ে ডোবায় পড়ে যান। তাঁকে কর্দমাক্ত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবুল খায়ের রাসেল জানান, বাসের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় নাসিম আকনকে হাসপাতালে আনা হয়েছিলো। অবস্থা আশঙ্কাজনক দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত অ্যাম্বুলেন্সে করে তাঁকে তাকে বরিশাল শেবাচিমে পাঠানো হয়। ওই হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেছেন।
রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল মালেক জানান, সংযোগ সড়ক থেকে নাসিম আকনকে বহনকারী মোটর সাইকেলটি প্রধান সড়কে উঠছিলো। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগতির হামিম পরিবহনের বাস মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়।
ঘটনার পর থেকে পুলিশ ঘটনাস্থলে রয়েছে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা জানান, গাড়ি ও চালককে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এদিকে বিএনপি নেতা নাসিম উদ্দিন আকনের মৃত্যুর খবরে রাজাপুরে জুড়ে শোক বিরাজ করছে। কান্নায় ভেঙে পড়েছেন নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষে ১৯ মে মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার তেজগাঁওয়ের ভূমি ভবনে...
-
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি ঝালকাঠির নলছিটিতে এক কলেজ অধ্যক্ষের ঘুষিতে একই প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটরের দুইটি দাঁত ভেঙে পড়ে গেছে। উপজেলার কাঠিপাড়া এলাকায়অবস্থিত...
-
মাসুদ রেজা ফয়সাল:অসহায় ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বরগুনার বামনায় সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। ১৯ মে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!