- প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২৫ ০৩:২০ পিএম
বানারীপাড়ায় উপজেলা ছাত্রদলের আহবায়কসহ দুই নেতার বহিস্কারাদেশ প্রত্যাহার
রাহাদ সুমন,
বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের বানারীপাড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল হোসেন হাওলাদার ও উপজেলার চাখার সরকারি ফজলুল হক কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব টিপু খানের
বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। রোববার (৩০ নভেম্বর) রাতে বিএনপি ও ছাত্রদলসহ দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক
আইডিতে দুই ছাত্রদল নেতার বহিস্কারাদেশের পত্র ছড়িয়ে পড়ে। জানা গেছে, শুক্রবার (২৮ নভেম্বর) রাতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক পত্রে তাদের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়। এতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক বরিশাল জেলা শাখার অধীনস্থ বানারীপাড়া উপজেলার ছাত্রদলের আহ্বায়ক রুবেল হোসেন হাওলাদারের সাংগঠনিক পদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো। এতে ওই নেতার আহবায়ক হিসেবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনও বাধা নেই। একই পত্রে উপজেলার চাখার সরকারি ফজলুল হক কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব টিপু খানের সাংগঠনিক পদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয় ।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বানারীপাড়ার ছাত্রদলের এ দুই নেতার বহিস্কারাদেশ প্রত্যাহারে অনুমোদন দেন।
প্রসঙ্গত, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে ২০২৪ সালের সেপ্টেম্বরে উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল হোসেন হাওলাদার ও চাখার সরকারী ফজলুল হক কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব টিপু খানকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছিল। তবে বহিস্কৃত হলেও তারা দলীয় কার্যক্রমে ব্যাপক সরব ছিলেন। দীর্ঘ এক বছরেরও অধিক সময় পরে তাদের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হল।
###
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!