- রাহাদ সুমন, বানারীপাড়া
- প্রকাশিত: ৯ জুন ২০২৬ ০৬:২৬ পিএম
বানারীপাড়ায় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তার বাড়িতে ডাকাতি: টাকা ও স্বর্নালঙ্কার লুট
বরিশালের বানারীপাড়া উপজেলার মাছরং গ্রামে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুস সালেক মিয়ার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা আলমারি ভেঙে কয়েক লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আশ্চর্যের বিষয় হলো, পরিবারের পাঁচ সদস্য বাড়িতে থাকা অবস্থায় দুটি আলমারি ভেঙে ৩ ভরি স্বর্নালংকার, ৪ভরি রূপার অলংকার নগদ ১ লাখ ২০ হাজার টাকাসহ বিভিন্ন মালপত্র লুট করে নিয়ে গেলেও তারা কেউ কিছু টের পাননি।
পরিবারের সদস্যরা জানান, সোমবার (৮ জুন) রাতের খাবার শেষে আব্দুস সালেক মিয়া, তাঁর স্ত্রী শামসুন্নাহার এবং দুই ছেলে ও পুত্রবধূ নিজ নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। ভোরে ঘুম ভাঙলে বড় ছেলের স্ত্রী দেখতে পান, তাঁদের কক্ষের দরজা বাইরে থেকে আটকানো। পরে ডাকাডাকির একপর্যায়ে বাড়ির অন্যরা দরজা খুলে দেন।
এরপর বাড়ির বাইরে রান্নাঘরের পাশে বিভিন্ন কাগজপত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়। সেখানে আব্দুস সালেক মিয়া ও তাঁর স্ত্রীর পাসপোর্ট পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা নিশ্চিত হন, এসব কাগজপত্র ঘর থেকে বাইরে আনা হয়েছে। পরে ছোট ছেলের কক্ষে থাকা স্টিলের আলমারি ভাঙা অবস্থায় এবং বিভিন্ন জিনিসপত্র এলোমেলোভাবে ছড়িয়ে থাকতে দেখে তারা ডাকাতির বিষয়টি নিশ্চিত হন।
আব্দুস সালেক মিয়ার বড় ছেলে মাহমুদুল হাসান শোভন বলেন, “ডাকাতরা সম্ভবত ছাদের দরজা দিয়ে ঘরে প্রবেশ করেছে। ছাদের দরজার পাশে একটি বড় আকারের শাবল পাওয়া গেছে। এছাড়া ঘরের ভেতরে কেমিক্যালের গন্ধ পাওয়া যাচ্ছিল। আমাদের ধারণা, ডাকাতরা ক্লোরোফর্ম বা অজ্ঞান করার কোনো রাসায়নিক ব্যবহার করেছে। তা না হলে ছোট ভাইয়ের বিছানার একেবারে পাশেই স্টিলের আলমারি ভাঙা হলেও কেউ কিছু টের পায়নি।”
খবর পেয়ে মঙ্গলবার (৯ জুন) সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ( ওসি) মোঃ মজিবুর রহমান বলেন, বিষয়টি রহস্যজনক। তদন্ত করে দেখা হচ্ছে। ###
এই বিভাগের আরো খবর
-
ভোলা।। নিজেকে ‘জ্বিনের বাদশা’ পরিচয় দিয়ে প্রতারণা, স্ত্রী-সন্তানকে প্রলোভনে নিয়ে যাওয়া, কোটি টাকার সম্পদ আত্মসাৎ এবং সাইবার নির্যাতনের অভিযোগ এনে সংবাদ...
-
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের সিংহেরকাঠি গ্রামের ৪৭ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে ছোট মীরগঞ্জ বাজার পর্যন্ত প্রায়...
-
বরিশালের বানারীপাড়া উপজেলার মাছরং গ্রামে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুস সালেক মিয়ার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা আলমারি ভেঙে কয়েক লাখ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!