- প্রকাশিত: ২২ আগস্ট ২০২৬ ০৭:৩৪ পিএম
বামনায় পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
মাসুদ রেজা ফয়সাল:
পরিবেশের ভারসাম্য রক্ষা ও পলিথিন-প্লাস্টিক দূষণ প্রতিরোধে স্থানীয় তৃণমূলের ব্যবসায়ী, মৎস্যজীবী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (২১ আগস্ট) বেলা ৩টায় বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের উত্তর কাকচিড়া মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। হেলভেটাস কো-অপারেশন ও জার্মান সরকারের আর্থিক সহযোগিতায়, বেসরকারি উন্নয়ন সংস্থা 'রূপান্তর'-এর বাস্তবায়নে 'ইকো সুন্দরবন' প্রকল্প এ কর্মসূচির আয়োজন করে।
মোঃ নেসার শরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার মোঃ শাহ আলম। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বামনা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ নাসির মোল্লা, সিনিয়র সদস্য মোঃ মাসুদ রেজা ফয়সাল, মো: নাসির আহাম্মেদ, বরগুনা জেলা কো-অর্ডিনেটর মোঃ খলিলুর রহমান এবং ইকো সুন্দরবন প্রকল্পের বরগুনা জেলা সমন্বয়কারী অনুপ রায়।
সভায় বক্তারা বলেন, পলিথিন মাটির উর্বরতা ধ্বংস করার পাশাপাশি জলাশয় ও সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। পলিথিন পোড়ালে নির্গত বিষাক্ত ডাইঅক্সিন ও ফিউরান বাতাস দূষিত করে ফুসফুসের রোগ ও ক্যানসারের ঝুঁকি বাড়ায়। এছাড়া মাইক্রোপ্লাস্টিক খাদ্যশৃঙ্খলে প্রবেশ করে মানবদেহে বিষক্রিয়া সৃষ্টি করছে।
বক্তারা আরও উল্লেখ করেন, কেবল সরকারি পদক্ষেপে পলিথিনমুক্ত সমাজ গড়া সম্ভব নয়; এজন্য সাধারণ মানুষের মানসিকতা ও অভ্যাসের পরিবর্তন জরুরি। পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ, কাপড়ের ব্যাগ ও কাগজের মতো পরিবেশবান্ধব বিকল্প পণ্য ব্যবহারের ওপর জোর দেন তাঁরা। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ রেখে যেতে এখনই পলিথিন ব্যবহার বন্ধের আহ্বান জানানো হয়।
এই বিভাগের আরো খবর
-
বরিশাল সদর উপজেলার ৪ নম্বর শায়েস্তাবাদ ইউনিয়নজুড়ে আড়িয়াল খাঁ নদীর ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। অব্যাহত ভাঙনে ফসলি জমি, বসতঘর, শিক্ষাপ্রতিষ্ঠান,...
-
চিত্রনায়িকা তমা মির্জার এবি ব্যাংকে যোগদানকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাংকিং খাত ও বিনোদনজগতের সম্পর্ক নিয়ে নতুন করে...
-
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি :প্রেমের সম্পর্কে পরিবারের অমতে ভালোবাসার মানুষ প্রেমিক রিফাত ঘরামীর হাত ধরে পালিয়ে গিয়ে বিয়ে করে সুখে-শান্তিতে সংসার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!