- প্রকাশিত: ২২ জুলাই ২০২৫ ০৯:২০ পিএম
বামনায় পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বাজার কমিটি এবং ব্যবসায়ি প্রতিনিধিদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
মাসুদ রেজা ফয়সাল
স্টাফ রিপোর্টারঃ
অদ্য ২২ জুলাই ২০২৫ ইং তারিখ রোজ মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় সময় রূপান্তর ইকো সুন্দরবন প্রকল্পের আওতায় পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বরগুনা জেলার বামনা উপজেলার ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বাজার কমিটি এবং ব্যবসায়িপ্রতিনিধিদের নিয়ে করনীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়
অনুষ্ঠানের শুরুতে উত্তরায় বিমান দূর্ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অনুপ রায় জেলা সমন্বয়কারী ইকো সুন্দর বন বরগুনা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুল হাসিব উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, মোঃ সাইদুর রহমান মানিক আকন উপজেলা বন কর্মকর্তা, মোঃ খলিলুর রহমান কোর্ডিনেটর বরগুনা জেলা, মোঃ হাফিজুর রহমান সিঃ শিক্ষক ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় প্রমুখ।
আলোচনা শেষে ৩০ জন ব্যবসায়ীদের মাঝে১০০ পিচ করে মোট ৩০০০ হাজার পলিথিনের বিকল্প হিসেবে পরিবেশ বান্ধব ব্যাগ বিতরণ করা হয়।
উল্লেখ্য এই প্রকল্পের অধীনে ১৭ টি উপজেলায় ১৭ টি যুব নেটওয়ার্ক কাজ করে। তারা প্রতিটি এলাকায় তাদের প্রচারাভিযানের মাধ্যমে প্লাস্টিক বর্জের ক্ষতিকর প্রভাব এবং দূষণ প্রতিরোধে করণীয় সম্পর্কে সমাজের বিভিন্ন সম্প্রদায় এবং গন্যমান্য ব্যক্তিদেরকে অবহিত করা সহ নানা রকম সচেতনতামূলক কর্মসূচি পালন করে থাকে।
এই বিভাগের আরো খবর
-
বরিশালের বানারীপাড়ায় গভীর শ্রদ্ধায় পালিত হয়েছে জুলাই শহীদ দিবস। দিবসটি উপলক্ষে বুধবার (১৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের স্মরণে...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, সংসদে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং জুলাই সনদ বাস্তবায়নে সরকার...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বড় পর্দায় ফুটবল বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল খেলা দেখানোর দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। জানা যায়,...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!