- প্রকাশিত: ৪ আগস্ট ২০২৫ ০৭:২৮ পিএম
বামনায় নৌবাহিনী ও ট্রাফিক পুলিশের যৌথ চেকপোস্ট
স্টাফ রিপোর্টারঃ মাসুদ রেজা ফয়সাল
বরগুনার বামনা উপজেলায় সড়ক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনী ও ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে চেকপোস্ট পরিচালিত হয়েছে।
আজ সোমবার, ৪ আগস্ট ২০২৫, বিকেল ৪টা ১৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার সোনাখালী বাজার সংলগ্ন এলাকায় এই চেকপোস্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন লেফটেন্যান্ট মোঃ হানিন আল তুরাবী (ই), বিএন (পিন নম্বর-৩৬২০)। তার নেতৃত্বে ১৮ সদস্যের একটি যৌথ দল অভিযানে অংশ নেয়।
চেকপোস্ট চলাকালে মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার, বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স এবং সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হয়। মোট ৪০টি মোটরসাইকেলের কাগজপত্র, হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬টি মোটরসাইকেলে হেলমেট ও প্রয়োজনীয় নথিপত্র না থাকায় মোট ৬,০০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়।
চেকপোস্ট চলাকালীন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এলাকাবাসীর মতে, এ ধরনের কার্যক্রম সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নিরাপদ সড়ক ও আইনশৃঙ্খলা রক্ষায় যৌথবাহিনীর এ ধরনের তৎপরতা স্থানীয়দের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!