শিরোনামঃ

বামনায় নজরুল বর্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও উদ্বোধনী অনুষ্ঠান


মাসুদ রেজা ফয়সাল:

বরগুনার বামনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। র‍্যালিটি বামনা সাহেববাড়ি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ চত্বরে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’-এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ নিকহাত আরা, বামনা থানা অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেন খান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  আবাসিক মেডিকেল অফিসার মো: সজীব হোসেন মনির, সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ রানা, বেগম ফাইজুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত  অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্কুল শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদ হাসিব।

আলোচনা সভায় বক্তারা বলেন, কাজী নজরুল ইসলামের সাহিত্য ও দর্শন বাঙালির সাংস্কৃতিক ও মানবিক চেতনার অবিচ্ছেদ্য অংশ। তাঁর লেখনীতে সাম্য, মানবতা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং অসাম্প্রদায়িকতার যে শক্তিশালী বার্তা রয়েছে, তা বর্তমান প্রজন্মের জন্যও অত্যন্ত প্রাসঙ্গিক। নজরুলের আদর্শ ও সৃষ্টিশীলতাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ‘নজরুল বর্ষ’-এর বিভিন্ন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?