- প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬ ০৬:৫৬ পিএম
বামনায় GETCA প্রকল্পের লোকমোর্চার ষান্মাসিক সভা অনুষ্ঠিত
মাসুদ রেজা ফয়সাল:
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশ সুরক্ষা এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরগুনার বামনায় জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন (GETCA) প্রকল্পের আওতায় লোকমোর্চা (সিভিক ফোরাম)-এর ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১ঘটিকায় বামনা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করেন বেসরকারি উন্নয়ন সংস্থা জাগোনারী ও ওয়েভ ফাউন্ডেশন।
সভায় জলবায়ু পরিবর্তনের প্রভাব, এর ফলে সৃষ্ট বিভিন্ন ঝুঁকি মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে স্থানীয় জনগণের অংশগ্রহণ ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়। এ ছাড়া জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করা এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।
এসময় উপস্থিত ছিলেন বামনা উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির আহ্বায়ক মোঃ আবুল কালাম আজাদ রানা, উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির' মহিলা দলের সভানেত্রী মোসাঃ কাজলরেখা, সম্পাদিকা মোসাঃ সোহেলা পারভীন, উপজেলা জাতীয়তাবাদ স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ রায়হান নাজির ধলু, ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মোঃ এইচ এম আল আমিন হোসেন, উপস্থিত ছিলেন লোকমোর্চা কমিটির সভাপতি সহ সদস্য বৃন্দ।
এই বিভাগের আরো খবর
-
শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। শারদীয় দুর্গোৎসবে বিভাগীয় নগরী রংপুরে পূজামণ্ডপ পরিদর্শনে আগামীকাল মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার...
-
যবিপ্রবি প্রতিনিধিবিশ্বের ৩৭টি দেশের কয়েকশত দলকে পেছনে ফেলে জাতিসংঘের গ্লোবাল এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের দল ‘zAI BD’। প্রতিযোগিতার লক্ষ্য...
-
নিজস্ব প্রদিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।আজ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!