শিরোনামঃ

বামনায় বিএনপির প্রার্থী নুরুল ইসলাম মনির নির্বাচনী জনসভা


মাসুদ রেজা ফয়সালঃ

বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুল ইসলাম মনির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বিকাল ৪টায় অনুষ্ঠিত এ জনসভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব নুরুল ইসলাম মনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে জনগণের কল্যাণে বিএনপির রাজনৈতিক দর্শন ও কর্মসূচির কথা উল্লেখ করেন। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের কাছে সমর্থন ও দোয়া কামনা করেন।

সভায় বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপির প্রার্থীকে বিজয়ী করা জরুরি। এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তারা।

শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এ জনসভাকে ঘিরে বুকাবুনিয়া স্টেডিয়াম ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?