- প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫ ০৫:০৪ পিএম
বামনায় বিএনপি নেতা আবুল কালাম আজাদের মাতা ইন্তেকাল করেছেন
বামনা (বরগুনা) প্রতিনিধি:
বরগুনা জেলার বামনা উপজেলা বিএনপির আহ্বায়ক ও বামনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির হিতৈষী সদস্য এবং বামনা সদর মসজিদের সভাপতি জনাব আবুল কালাম আজাদের মাতা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল সোমবার (১৩ অক্টোবর ২০২৫) দুপুরে তিনি বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ মঙ্গলবার মরহুমার নামাজে জানাজা সোনাখালী ফায়জুল উলুম কওমী মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
মরহুমার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সাবেক সংসদ সদস্য আলহাজ নুরুল ইসলাম মণি, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ সৈয়দ মানজুরুর রব মুর্তাজা আহসান, জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা, উপজেলা বিএনপির সদস্য ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ রুহুল আমিন শরীফ, ব্যবসায়ী মো. সালাউদ্দিন হাওলাদার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইউনুস কামাল, উপজেলা জামায়াতে ইসলামির আমির হাফেজ মাওলানা মো. সাইদুর রহমান ও সেক্রেটারি মো. সাইফুল্লাহ মানসুর, বে-সরকারি সংস্থা ‘সেতুবন্ধন’-এর পরিচালক তানিয়া সুলতানাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধি।
তাঁরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!