- প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫ ১০:১৩ এএম
বামনায় বিএনপি মনোনয়ন চূড়ান্তে আনন্দ মিছিল ও আলোচনা সভা
মাসুদ রেজা ফয়সালঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরগুনা-২ (বামনা, পাথরঘাটা ও বেতাগী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক ঘোষিত চূড়ান্ত মনোনয়ন তালিকায় কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম মনি’র নাম অন্তর্ভুক্ত হওয়ায় বামনা উপজেলার ডৌয়াতলায় আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ৪নং ডৌয়াতলা ইউনিয়ন বিএনপির
আহ্বায়ক রাশেদ খান মামুনের সহযোগিতায়, ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো. আবুসালেহ হাওলাদারের নেতৃত্বে এ আনন্দ মিছিলটি বের করা হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডৌয়াতলা বাজার চৌরাস্তায় এক আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন মো. আবুসালেহ হাওলাদার। সাবেক সভাপতি মো.আখতারুজ্জামান সুমন জমাদ্দার, সাবেক সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন জমাদ্দার, যুগ্ম আহ্বায়ক মো. সাহেব আলী সর্দার, ডৌয়াতলা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, ডৌয়াতলা ইউনিয়ন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি মো. রাজিব হোসেন রাজিব ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিবুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এছাড়াও উপস্থিত ছিলেন ডৌয়াতলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রাশেদ খান মামুনের পুত্র মোহাম্মদ সায়াম খানসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা।
সভায় বক্তারা কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম মনি ভাইয়ের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, “বামনা-পাথরঘাটা-বেতাগী আসনের জনগণ আগামী নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে একযোগে মাঠে থাকবে।”
এই বিভাগের আরো খবর
-
এজাজ আল মাহমুদ সুজন আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মহানগরীর ১৬ নং ওয়ার্ডের নির্বাচনী অফিস উদ্বোধন করেন বরিশাল ৫ আসনের বিএনপি...
-
মহানগরীর ১৬ নং ওয়ার্ডে ধানের শীষের নির্বাচনী অফিস উদ্বোধন। আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মহানগরীর ১৬ নং ওয়ার্ডের নির্বাচনী অফিস উদ্বোধন...
-
রুস্তম ফারাজী, কেশবপুর উপজেলা প্রতিনিধি।যশোরের কেশবপুরে ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!