- প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৬ ০৯:২৮ পিএম
বামনায় ৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
স্টাফ রিপোর্টার:
বরগুনার বামনায় ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পশ্চিম সফিপুর গ্রামের বামনা-ঢাকা মহাসড়কের পাশে একটি দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, বুধবার সন্ধ্যা ৭টার দিকে বামনা থানা পুলিশের একটি দল গাজীরপুল বাজার এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, পশ্চিম সফিপুর গ্রামের রুস্তম আলী হাওলাদারের দোকানের সামনে এক ব্যক্তি ইয়াবা নিয়ে অবস্থান করছে। পরে বামনা থানার এসআই মো. শহীদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে একজনকে দেখতে পান। পুলিশকে দেখে ওই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি তার কাছে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার কাছ থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ইয়াবাগুলো জব্দ করে তাকে হেফাজতে নেয় পুলিশ।
গ্রেফতার ব্যক্তিকে উদ্ধার করা ইয়াবাসহ বামনা থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এই বিভাগের আরো খবর
-
গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর...
-
দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত দেড় দশকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মোটামুটি সচল ছিল।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!