- প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২৬ ১০:৩৪ এএম
বাকেরগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গ্রাম পুলিশদের নিয়ে প্রচারণা সভা
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে বাকেরগঞ্জ উপজেলায় গ্রাম পুলিশদের নিয়ে এক প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার রুমানা আফরোজ। তিনি নির্বাচনী দায়িত্ব পালনে গ্রাম পুলিশদের করণীয়, নিরপেক্ষতা বজায় রাখা, ভোটকেন্দ্রের নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে তাদের ভূমিকা নিয়ে দিকনির্দেশনা দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার আমিনুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদরুল আমিন খান এবং বাকেরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান রোমানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভায় বক্তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য মাঠপর্যায়ের দায়িত্বশীলদের সচেতনতা ও সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রাম পুলিশরা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের বিপিসি (বোয়ালিয়া, পক্ষিয়া ও চরখালী) স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখায় নেই...
-
নিজস্ব প্রতিবেদক ॥বরিশালের গৌরনদীতে রাতের আধাঁরে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ...
-
যবিপ্রবি প্রতিনিধিঃযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা সায়েন্স (এএসডিএস) বিভাগের শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা ও গবেষণার সুবিধার্থে...
-
কামরুল সিকদার ভোলা -জেলা প্রতিনিধি দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ- এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার চরফ্যাশনে নানা আয়োজনের মধ্যে দিয়ে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!