- প্রকাশিত: ২৬ জুলাই ২০২৫ ০৫:০৫ পিএম
বাকেরগঞ্জে জুলাই পুনজার্গরণে সমাজ গঠনে সেবা মেলা ও লাখো কণ্ঠে শপথ পাঠ
বাকেরগঞ্জ প্রতিনিধি:
জুলাই পুনজার্গরণে সমাজ গঠনে সেবা মেলা ও লাখো কণ্ঠে শপথ পাঠ অনুষ্ঠান বাকেরগঞ্জে সম্পন্ন হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকালে বাকেরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন, সমাজসেবা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এই সেবা মেলা ও শপথ পাঠ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামিম পারভেজ, বাকেরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক হারুন জোমাদ্দার, পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, বাকেরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান রোমান, সাংবাদিক জাকির জোমাদ্দার, জিয়াউল হক জিয়া,এস এম পলাশ, বেল্লাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে ঢাকা থেকে ভাচুর্য়ালী যুক্ত হয়ে জাতীয় সংগীত পরিবেশনা, জুলাই শহীদদের জন্য এক মিনিট নীরবতা পালন ও লাখো কণ্ঠে শপথ বাক্য পাঠ করানো হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সেবা মেলা অনুষ্ঠিত হয়।
.
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!