- প্রকাশিত: ৩১ জুলাই ২০২৫ ১০:২৯ পিএম
বাকেরগঞ্জে জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন প্রকল্পের অবহিত করন সভা অনুষ্ঠিত
বাকেরগঞ্জ প্রতিনিধি :
বরিশালের বাকেরগঞ্জে জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন প্রকল্পের (গেটকা) অবহিত করন সভা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার ( ৩১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে নজরুল স্মৃতি সংসদ (এনএসএস)ও ওয়েব ফাউন্ডেশন এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। গেটকার উপজেলা কো-অর্ডিনেটর বাবুল দাশের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সুনতি কুমার সাহা,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: মেহেদী হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামিম পারভেজ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: কামরুজ্জামান,গেটকার জেলা কো অর্ডিনেটর হাসানুল বান্না,বাকেরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতাউর রহমান রোমান, সাধারণ সম্পাদক ইমরান খান সালাম, সহ সভাপতি জাকির জোমাদ্দার। এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধানগন, শিক্ষক প্রতিনিধি, যুব-ছাত্র প্রতিনিধি ও হিজরাদের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
জলবায়ু পরিবর্তনের প্রভাবমুক্তকরণ,নারীর ক্ষমতায়ন,নারী পুরুষ বৈষম্য রোধ,জেন্ডার সমতা,দরিদ্র দূরীকরণ সহ বিভিন্ন জনকল্যাণমুখী কর্মকাণ্ডই এই প্রকল্পের মূল উদ্দেশ্য বলে আয়োকরা জানান।
এই বিভাগের আরো খবর
-
শিশুদের স্বাস্থ্য ও ভবিষ্যৎ সুরক্ষায় সিসা দূষণ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের দাবি জানিয়ে বরিশালে সচেতনতামূলক র্যালি ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।...
-
যবিপ্রবি প্রতিনিধিঃ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) প্রশাসনের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে বিশেষ দোয়া...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!