- প্রকাশিত: ২ আগস্ট ২০২৫ ০৮:২৬ পিএম
বাকেরগঞ্জে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় সামাজিক অপরাধমূলক কর্মকাণ্ড রোধে বাকেরগঞ্জ থানা পুলিশের আয়োজনে ২ আগস্ট শনিবার বিকালে বাকেরগঞ্জ ১ নং ওয়ার্ডের পৌর কাঁচা বাজারে এলাকার বৈঠক ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ। তিনি বলেন, মাদক, জুয়া ইভটিজিং ,বাল্যবিবাহ ও অবৈধ বালুর ব্যবসা বন্ধে পুলিশ কাজ করে যাচ্ছে। পুলিশ মাদক , ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। যেখাইে অপরাধ ইভটিজিং বাল্যবিবাহ হবে সেখানেই পুলিশ একশনে যাবে। যারা বাল্যবিবাহ সংঘটিত করে তাদেরকে সামাজিকভাবে বয়কট করুন।
তিনি আরও বলেন, কোথাও অপরাধ হলে আমাদের তথ্য দিন। পুলিশ আপনাদের পাশে থাকবে। সামাজিক অপরাধ নির্মূলে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ ১ নং ওয়ার্ডের রাজনীতিক ব্যক্তিবর্গ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনতা ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ
বিটি পুলিশিং সভায় ছোট ছোট সামাজিক সমস্যা দূর করা এবং জরুরি সেবা পেতে ৯৯৯ নম্বরের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও সুধী সমাজের প্রতিনিধিরা ওই সভায় অংশ নেন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!