- প্রকাশিত: ৩০ জুলাই ২০২৫ ০৮:৩৫ পিএম
বাকেরগঞ্জে ৩ টি চোরাই মহিষ উদ্ধার, গ্রেফতার-১
বাকেরগঞ্জ (বরিশাল)সংবাদদাতা:
বরিশালের বাকেরগঞ্জের চরামদ্দি থেকে ৩ টি চোরাই মহিষ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) ভোর রাতে বরিশাল কোতোয়ালি থানার জাগুয়া ইউনিয়নের খয়েরদিয়া গ্রামের জয়নাল খানের ছেলে সেলিম খানের বাড়ি থেকে এই মহিষ উদ্ধার করা হয়। একই দিন রাত ১২টা ৫ মিনিটের সময় চুরির কাজে ব্যবহৃত ১টি পিকআপ ভ্যান রুপাতলীর জাকারিয়ার গ্যারেজের সামনে থেকে উদ্ধার করে ভ্যান ড্রাইভার বিপ্লব শিকদার (২৮) এর স্বীকারোক্তি অনুযায়ী চোরের বাড়ি থেকে মহিষ উদ্ধার করা হয়। বাকেরগঞ্জ থানার সহকারী পুলিশ পরিদর্শক (এস আই) আলমগীর হোসেন মজুমদারের নেতৃত্বে একটি টিম এই অভিযান পরিচালনা করেন।
ইতিপূর্বে ২৬ জুলাই ভোররাতে উপজেলার চরাদি ইউনিয়নের মাঝের ব্রিজ এলাকা থেকে আব্বাস ডাকুয়ার ১টি, রুবেল শিকদারের ১ টি ও নুর ইসলামের ১ টি সহ মোট ৩ টি মহিষ চুরি হয়। এ ঘটনায় ২৮ জুলাই আব্বাস ডাকুয়া বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন মজুমদার বলেন, চুরি মামলা দায়েরের ৫ ঘন্টার মধ্যে আমরা ৩টি চোরাই মহিষ, চোরাই কাজে ব্যবহৃত ১টি পিকআপ ভ্যান ও পিকআপ ভ্যান ড্রাইভারকে গ্রেফতার করেছি।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!