- প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:০০ পিএম
বাগেরহাট-১ আসনে প্রথমবার জিতলেন জামায়াত প্রার্থী, ফুল দিয়ে বরণ শিবিরের
খালিদ হাসান, বাগেরহাট প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী) আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রথমবারের মতো জয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান।
ভোটে বিজয়ী হয়ে শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ফকিরহাট উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে গেলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ফকিরহাট উপজেলার নেতৃবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবির ফকিরহাট পূর্ব সাংগঠনিক থানা শাখার সভাপতি আবু বকর সিদ্দিক ও সেক্রেটারি ইমন শেখ, ফকিরহাট পশ্চিম সাংগঠনিক থানা শাখার সভাপতি হাফেজ ওমর ফারুক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
নির্বাচন বিশ্লেষকদের মতে, অধ্যক্ষ মশিউর রহমান খানের জয়লাভে বাগেরহাট-১ আসনে জামায়াতে ইসলমীর নতুন মাইলফলক স্থাপিত হলো।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডলকে পরাজিত করে এ আসনে জয়লাভ করেন। তার বিজয়ের মধ্য দিয়ে স্বাধীনতার পর বাংলাদেশ জামায়াতে ইসলামী এই প্রথম বাগেরহাট-১ আসনে সংসদ সদস্য পেলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্বাধীনতার পর ১৩টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তারমধ্যে বাগেরহাট-১ আসনে ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী) দুইবার বিএনপির দু’জন প্রার্থী নির্বাচিত হয়েছিলেন। বাকি ১০ বারের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হন।
সর্বশেষ ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী বাগেরহাট-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান ১ লাখ ১৭ হাজার ৫২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৩২৩ ভোট।
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!