- প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৫ ০৭:৩৭ পিএম
বাবুগঞ্জে যুবদলের ধারাবাহিক কর্মসূচি : চাঁদপাশা ইউনিয়নে জনসংযোগ কার্যক্রম
আবুল বাশার, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি” ঘরে ঘরে পৌঁছে দিতে মাঠে নেমেছে বাবুগঞ্জ উপজেলা যুবদল।
এরই অংশ হিসেবে শনিবার (১১ অক্টোবর) বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ময়দানের হাট, উচাপোল, বটতলা, নমরহাট, রেইনট্রি তলা ও পোস্ট অফিস হাট এলাকায় ব্যাপক জনসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে স্থানীয় জনসাধারণের কাছে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের আহ্বায়ক রকিবুল হাসান রাকিব। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ উপজেলা যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এতে অংশ নেন।
বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়িত হলে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে, দেশে গণতন্ত্র ও আইনের শাসন ফিরে আসবে।
কর্মসূচি শেষে এলাকায় লিফলেট বিতরণ ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব (পদ স্থগিত) মো. এবায়দুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রাফিল, যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান ইরান, ভিপি জুয়েল, হানিফ তালুকদার লিটন, মাহমুদুল হাসান লিমন, মো. রাজিব খান, আমিনুল ইসলাম উজ্জ্বল, রিয়াজ শরীফ, জেলা যুবদলের সদস্য জিয়া শিকদার।
এছাড়া উপস্থিত ছিলেন চাঁদপাশা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. সাহাজুল ইসলাম, সদস্য সচিব মাসুদুর রহমান (মাসুদ রাড়ী), সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. সবুজ খান, হায়দার ইকবাল, সোহাগ মৃধা, রাসেল শিকদার, মাসুম শিকদার, শামীম মোল্লা, রাসেল হোসেন রনি।
এছাড়াও দেহেরগতি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. জাকির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম, কেদারপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কামরুল ইসলাম, ওয়ার্ড যুবদলের সদস্য মো. মুন্না, রহমতপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রুবেল হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. ফরিদ হোসেন, জাহাঙ্গীরনগর ইউনিয়ন যুবদলের নেতা মো. ফারুক হোসেন, মোহাম্মদ আমির হোসেন, আল-আমিন রাশেদ, এবং মাধবপাশা ইউনিয়ন যুবদলের নেতা মো. মোঃ হাবিবুর রহমান (হাবিব),সবুজ হোসেনসহ বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুবদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
খুবি প্রতিনিধি: সৈয়দ জাওয়াদ হোসেন সামিইট-পাথরের কাঠামোর ভিড়ে হঠাৎ যদি চোখে পড়ে গোলপাতার বিস্তৃত ছাউনি, চারপাশে সবুজ আর পাশে নিস্তরঙ্গ...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অবস্থান নিয়ে আনশন শুরু করেছে দুই সন্তানের জননী পলি খানম...
-
যবিপ্রবি প্রতিনিধি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য নষ্ট হওয়া লিফট...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। রংপুরে ডিশ-ইন্টারনেট’ ব্যবসা দখল নিয়ে বেডরুমে গিয়ে স্ত্রীসন্তানসহ গুলি করে হত্যার হুমকির ঘটনায় জামিন পেয়েছেন বহিস্কৃত যুবদল...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!