- প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫ ০৭:২৭ পিএম
বাবুগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
আবুল বাশার,বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর পশ্চিম প্রান্তে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা এক মধ্যবয়সী ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে তিনটের সময় স্থানীয়রা সড়কের পাশে লাশটি দেখতে পেয়ে বাবুগঞ্জ থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
প্রাথমিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে কি না তা ময়নাতদন্তের পর নিশ্চিত করা যাবে।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, “লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!