- প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৬ ০৩:৫৪ পিএম
আওয়ামী ভোটারদের ফুটবল খেলতে হবে
নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই বরিশাল-১ আসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভোটারদের কদর বৃদ্ধি পাচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভোটারদের ফুটবল খেলার প্রতি আহবান জানিয়েছেন এ আসনের ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান।
শুক্রবার রাতে আগৈলঝাড়া উপজেলার চেংগুটিয়া বাজারে নির্বাচনী কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে নিজের ফুটবল প্রতীকে ভোট চেয়ে ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান বলেন-আমি নির্বাচিত হলে আমার দ্বারা কারো ক্ষতি হবে না। আমি কারো ক্ষতি হতে দিবো না। সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারবে। আওয়ামী লীগের কারো নামে মিথ্যে মামলা হতে দেব না। এজন্য এই নির্বাচনে আওয়ামী ভোটারদের ফুটবল খেলতে হবে।
স্বতন্ত্র প্রার্থী আব্দুস সোবহান বলেন-গৌরনদী-আগৈলঝাড়ার মানুষ আর সন্ত্রাসী-চাঁদাবাজদের দেখতে চায় না। এ অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের লোকেরা আর রামশীল যেতে চায়। তারা এবার ১২ তারিখ ফুটবল খেলে বিজয়ী হয়ে নিজ এলাকায় শান্তিতে বসবাস করতে চায়। তরুন-যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাস দিয়ে তিনি আরও বলেন-এলাকার অনেক তরুন-যুবক বেকারত্বের কারনে বিপদগামী হচ্ছেন। আমাকে নির্বাচিত করা হলে এলাকার তরুন-যুবক বেকারদের কর্মসংস্থান সৃষ্টির জন্য আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। পাশাপাশি এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবো।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক আব্দুল আউয়াল লোকমান, যুবনেতা শোভন রহমান মনির মোল্লা, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুস সালাম সেলিম, সমাজসেবক এইচএম কামরুজ্জামান, রুমন হাওলাদার প্রমূখ।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!