- প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৫ ০৬:৩৩ পিএম
আওয়ামী লীগের “শার্টডাউন” কর্মসূচি :: টুঙ্গিপাড়া থানায় ৪৬ জনকে আসামী করে মামলা
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : আওয়ামী লীগের “শার্টডাউন” কর্মসূচির ঘটনায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় ৪৬ জনকে আসামী করে একটি কটি মামলা দায়ের করা হয়েছে।
এ মামলায় টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাজেদুর রহমান সোহাকে প্রধান আসামী করে ২১ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনাম ২৫ জনকে আসামী করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে টুঙ্গিপাড়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে এ মামলা দায়ের করা হয়। টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাহেদুল ইসলাম জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, গত ১৭ নভেম্বর শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে টুঙ্গিপাড়া উপজেলার কয়েকটি স্থানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আওয়ামী লীগ ও তাদের সহযোগি সংগঠনের নেতাকর্মিরা।
এ ঘটনায় টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মনির হাসান বাদি হয়ে এ মামলা দায়ের করেন। #
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!