- প্রকাশিত: ১ অক্টোবর ২০২৫ ০৬:১৯ পিএম
আওয়ামী লীগ বর্তমানে নিষ্ক্রিয়, গোপালগঞ্জে বিএনপির জন্য গোল্ডেন চান্স-গোপালগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সিরাজুল ইসলাম
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও গোপালগঞ্জ-০২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম সিরাজুল ইসলাম সিরাজ বলেছেন, আওয়ামী লীগ এখন কার্যত নিষ্ক্রিয়। তাদের কোনো দৃশ্যমান কার্যক্রম নেই, ফলে গোপালগঞ্জে আওয়ামী লীগের দূর্গে এবার বিএনপির জন্য একটা গোল্ডেন চান্স।
আজ বুধবার (০১ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার আড়পাদস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও পুজামন্ডপ পরিদর্শনকালে তিনি এসব মন্তব্য করেন।
সিরাজুল ইসলাম সিরাজ আরো বলেন, "দল আমাকে মনোনয়ন দিলে, আমি গোপালগঞ্জ-০২ আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হবো। আমি একজন মাঠের নেতা, সব সময় জনগণের মাঝে ছিলাম। গোপালগঞ্জে অনেক নেতা নিজেদের বড় নেতা মনে করলেও বিএনপির দুর্দিনে তারা মাঠে ছিলেন না। স্বাধীনতার পর থেকে গোপালগঞ্জে কখনো সুষ্ঠ নির্বাচন হয়নি, তবে আগামী নির্বাচনে আমি নিশ্চিত সুষ্ঠ এবং শান্তিপূর্ণ ভোট হবে, যেখানে জনগণ বিএনপিকে সমর্থন দিবে। বিগত নির্বাচনে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ভোটে আমি ভাল ফলাফল পেয়েছিলাম, এজন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ।
জেলা বিএনপির সাবেক এই সভাপতি বলেন, বাংলাদেশে সংখ্যাসঘু সম্প্রদায় বলতে কিছুই নেই। এই দেশ আমাদের সকলের। আগামীতে বিএনপি ক্ষতায় আসলে সনাতন ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় উসব সহজে ও নির্বিঘ্নে পালন করতে পারবে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনার আহবান জানান।
তিনি উল্লেখ করে বলেন, গোপালগঞ্জ-০২ আসনে মনোনয়ন পেলে, আমি এখানে শিল্প-কলকারখানা স্থাপন করবো, যাতে যুবক-যুবতীরা বেকার না থাকে। আমি জেলার মাদকমুক্তি এবং খেলাধুলায় মনোযোগী করতেও কাজ করবো। এছাড়া, আমি জেলাবাসীর সার্বিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করবো।
এর আগে, শারদীয়া দূর্গা পূজার শুভেচ্ছা জানাতে জেলা শহরের কেন্দ্রীয় কালীবাড়ী, বাজার যুব সংঘ, মৈত্রী সংঘসহ কয়েকটি মন্দির পরিদর্শন করেন। এ সময় জেলা বিএনপির সাবেক সহসভাপতি আকবর হোসেন ফরাজী (আকু), সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ফকির, বিএনপির সাবেক নেতা তরিকুল ইসলাম, সদর উপজেলা ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক রানা মোল্লা, সদর উপজেলা যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিপন মোল্লা, হাতিয়াড়া ইউনিয়ন বিএনপি সভাপতি জাহাঙ্গীর মোল্লা, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পিয়াল, সাবেক কাউন্সিলর কবির মুন্সী, এবং সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ খান উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় আগামী ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ এবং ২৬ মার্চ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬’ যথাযোগ্য...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!