- প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬ ০২:০৪ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা। সকাল থেকে প্রচারণা চালিয়েছেন বিএনপি, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন প্রার্থীরা।
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারী) দুপুরে জেলা শহরের চৌরঙ্গী এলাকা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন গোপালগঞ্জ-০২ আসনের বিএনপি প্রার্থী ডা: কে এম বাবর। এসময় তিনি বিভিন্ন দোকানে ও সাধারন মানুষের মাঝে প্রতীক সম্বলিত লিফটেল বিতরণ করে ধানের শীষ প্রতীকে ভোট চান।
এসময় জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামান, বিএনপি নেতা মুফশিকুর রহমান রেন্টু, জেলা বিএনপির সদস্য এ্যাভোকেট তৌফিকুল ইসলাম, জিয়াউল কবির বিপ্লব, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ হোসের হিরাসহ দলীয় নেতাকর্মীরা সাথে ছিলেন।
অপরদিকে, গোপালগঞ্জ-০২ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী তসলিম সিকদার বিভিন্ন এলাকায় গলসংযোগ ও উঠান বৈঠক করেছেন। এসময় তিনি দলীয় প্রতীক হাতপাখা প্রতীকে ভোট চান ভোটারদের কাছে।
এসময় বিএনপি প্রার্থী ডা: কে এম বাবর বলেন, এবারের নির্বাচনে ভোটারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। কারন তারা উন্নয়ন চায়। স্বতন্ত্র প্রার্থী বা অন্য প্রার্থীদের ভোট দিলে এলাকার উন্নয়ন হবে না এটা ভোটারা বুঝে গেছে। যে কারনে এবারের নির্বাচনে ভোটারা বিএনপিকে ভোট দিতে মুখিয়ে আছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী তসলিম সিকদার বলেন, সাধারন মানুষ আর দূর্নীতি দেখতে চায় না। যে কারনে এবারের নির্বাচনে ভোটারা হাতপাখা প্রতীকে ভোট দিয়ে চরমোনাই পীর সাহেবকে ক্ষমতায় আনবে। আমরা বিভিন্ন এলাকায় গণসংযোগ করছি। ভোটারা আমাদের ভোট দিবেন বলে আশা করি। #
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!