- প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬ ০৮:৫৮ পিএম
আপিলে কোনো পক্ষপাত হয়নি-ইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, টানা নয় দিনের আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাত করা হয়নি।
রোববার তিনি সাংবাদিকদের বলেন, “নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা চাই। ইসি কোনো পক্ষকে সুবিধা দেয়নি।”
নির্বাচন কমিশন শেষ দিনে বিএনপির কুমিল্লা–১০ আসনের আবদুল গফুর ভূঁইয়া এবং চট্টগ্রাম–২ আসনের সারোয়ার আলমগীরের মনোনয়ন বাতিল করেছে। তবে চট্টগ্রাম–৪ আসনের মোহাম্মদ আসলাম চৌধুরীর এবং টাঙ্গাইল-৪ আসনের লতিফ সিদ্দিকীর মনোনয়ন বহাল রয়েছে।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে আপিল শুনানির শেষ দিনে ৬৫টি আবেদনের চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়েছে এবারের নির্বাচনে মোট ৭২৩টি মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ৬৪৫টি আপিল জমা পড়েছিল; এর মধ্যে ৪১০ জন প্রার্থী প্রার্থিতা ফিরে পেয়েছেন, ২০০ জনের আবেদন বাতিল হয়েছে এবং ৩০টি স্থগিত রয়েছে।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি এবং ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!