- প্রকাশিত: ১০ মার্চ ২০২৬ ০৬:৫১ পিএম
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নারী উদ্যোক্তাদের তৈরী দেশীয় পণ্য প্রদর্শন
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নারী উদ্যোক্তাদের তৈরী দেশীয় পণ্য প্রদর্শন করা হয়েছে। কোকাকোলা ফাউন্ডেশনের অর্থায়নে ইউনাইটেড পারপাস এ প্রদর্শনীর আয়োজন করে।
আজ মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে টুঙ্গিপাড়া পৌর মার্কেটের হল রুমে নারী দিবসের কেক কেটে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার। ইউনাইটেড পারপাসের ইমপ্লিমেন্টশন গ্রোয়িং টুগেদার প্রজেক্ট ম্যানেজার আনোয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মো: রাকিবুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী, সহকারী প্রকল্প কর্মকর্তা রবিউল ইসলামসহ নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভাশেষ ৫জন সফল উদ্যোক্তাদের হাতে উপহার তুলে দেয়া হয়। পরে নারী উদ্যোক্তাদের প্রদর্শিত পণ্যের স্টল ঘুরে দেখেন অতিথিবৃন্দ। তিনটি স্টলে নারী উদ্যোক্তরা তাদের উৎপাদিত পাটজাত পন্য, বিভিন্ন কৃষি পণ্য, টেলিচিকিসা, জৈব সার, দেশী ডিমসহ বিভিন্ন প্রণ্য প্রদর্শন করেন।
নারী উদ্যোক্তা ভলেন্টিয়ার সিমলা বিশ্বাস বলেন, আমাদের নারীরা পাট দিয়ে বিভিন্ন ব্যাগসহ পণ্য উৎপাদিত করেছেন। এসব পণ্য এখানে প্রদর্শন করা হচ্ছে। নারীদের উৎপাদিত এসব্য পন্য বিক্রি করে তারা স্বাবলম্বী হচ্ছেন।
অপর নারী উদ্যোক্তা ভলেন্টিয়ার মুক্তা বিশ্বাস বলেন, নারীরা কৃষিকাজ করে বিভিন্ন সবজি ও জৈবসার উৎপাদন করছেন। নারীদের প্রশিক্ষণ দিলে তারা এগিয়ে যাবে।
ইউনাইটেড পারপাসের ইমপ্লিমেন্টশন গ্রোয়িং টুগেদার প্রজেক্ট ম্যানেজার আনোয়ারা বেগম বলেন, আমরা নারীদের বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকি। এতে নারীদের দক্ষতা উন্নয়ন হচ্ছে। তারা এ প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন উৎপাদনশীল কাজ করতে পারছেন। এতে একদিকে যেমন পণ্য উৎপাদন হচ্ছে, অন্যদিকে তারা অর্থিকভাবে লাভবান হচ্ছেন। আমাদের সহযোগীতা সব সময় থাকবে।
টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার বলেন, বর্তমানে নারীরা পিছিয়ে নেই। তারা পুরুষের পাশাপাশি কর্মক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। এসব নারী উদ্যোক্তাদের প্রয়োজনী প্রশিক্ষণ দিলে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!