- প্রকাশিত: ৮ মার্চ ২০২৬ ০৫:৫৪ পিএম
আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষ্যে গোপালগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষ্যে গোপালগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এ দিবসটি পালন করে।
"আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার" এ প্রতিপাদ্যে আজ ররিবার (০৮ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান। অতিরিক্ত জেলা প্রশাসক এস এম তারেক সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, জেলা পরিষদের প্রাশাসক আমিত কুমার দেব নাথ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক লাখসান লাকী বক্তব্য রাখেন।
অপর দিকে, একই দিবস উপলক্ষে টুঙ্গিপাড়া উপজেলায় আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার জহিরুল আলম। এসময় সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী, সাংবাদিক মেহেদী হাসান উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় পাঁচজন অদম্য নারী এবং পাঁচজন নারী উদ্যোক্তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
নারীর সম্মান ও মর্যাদাকে সমুন্নত রাখতে সকলকে এগিয়ে আসার আহবান জানিয়ে আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজের সর্বস্তরে নারী ও কন্যাদের অধিকার নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নারীর শিক্ষা, অর্থনৈতিক ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত হলেই একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব। নারীরা আজকাল অনেক এগিয়ে। নারীরা পুরুষের পাশাপাশি দেশের উন্নয়নে ভূমিকা রেখে যাচ্ছেন। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!