- প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৬ ০৮:৩২ পিএম
আমরা বস্তাপঁচা রাজনীতি করতে চাই না-জামায়াতে আমীর ডা. শফিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : বাংলাদেশে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা বস্তাপঁচা রাজনীতি করতে চাই না। প্রতিহিংসার রাজনীতি করতে চাই না। আমরা এদেশের প্রত্যেকটি মানুষকে স্বপ্ন দেখাতে চাই। সে স্বপ্ন বাস্তবায়নে সবাইকে শরীক করতে চাই। আমরা এ জাতিকে আর বিভক্ত করতে চাই না। আমরা মিলেমিশে সামনের দিকে এগিয়ে যাব।
মঙ্গলবার (২৭ জানুয়ারী) রাতে গোপালগঞ্জের মুকসুদপুর কলেজ মোড়ে পথ সভায় জামায়াতে ইসলামীর আমীর এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশের প্রতিটি ইঞ্চি জায়গা আমাদের কাছে আল্লাহ তায়ালার নিয়ামত। আল্লাহ তাহালার আমানত ও নিয়ামত রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ৫৬ হাজার বর্গ মাইল জায়গার উপরে আল্লাহ তায়ালার বিধান প্রতিষ্ঠিত করব। আমরা আমাদের প্রিয় বাংলাদেশকে ভালোবাসি। ১৮ কোটি মানুষকে ভালোবাসি। প্রত্যেকটি মানুষকে আমরা ইজ্জত দিতে বাধ্য। আমাদের এই দেশ ৫৪ বছর অতিক্রম করেছে। পালাক্রমে অনেকে শাসন করেছে, যারা জাতির জন্য যতটুকু ইতিবাচক কাজ করেছেন তাদেরকে ততটুকু ধন্যবাদ জানাই। যারা ব্যর্থ হয়েছেন সে দায় তাদের।
ডা. শফিকুর রহমান বলেন, আমরা আগামীর বাংলাদেশ নিয়ে এগোতে চাই। এদেশের প্রত্যেকটি মানুষকে আমরা অন্তরে ধরে সামনের দিকে এগোতে চাই। ইনসাফের বাংলাদেশ গড়তে চাই, একটা নিরাপদ বাংলাদেশ গড়তে চাই, যুবকদের হাতে কাজ তুলে দিতে চাই। মায়েদের ইজ্জত সম্মান নিরাপত্তার সাথে কর্মস্থলে সর্বোচ্চ সম্মান দিতে চাই।
আগামী ১২ ফেব্রুয়ারী হ্যা ভোট ও জোট প্রার্থীদের ভোট দেয়ার আহবান জানিয়ে তিনি বলেন, হ্যা মানে ভালোর দিকে এগিয়ে যাওয়া আর না মানে জুলুম নির্যাতনের দিকে এগিয়ে যাওয়া। আপনারা যদি আমাদের উপর আস্থা রাখেন তাহলে ইনশাল্লাহ আমরা আস্থার প্রতিদান দিব।
জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান আরও বলেন, ৫ আগস্টের আগে সবচেয়ে দুঃখ কষ্ট ভোগ করা দলটির নাম বাংলাদেশ জামায়াতে ইসলামী। ৫ তারিখের পরে আমরা দল থেকে ঘোষণা দিয়ে আমাদের উপর নির্যাতনকারীদের ক্ষমা করে দিয়েছি। পরিবর্তিত পরিস্থিতিতে আমরা ১৫ দিন যাবত প্রতিটি পাড়া মহল্লায় মসজিদ মন্দির ও উপাসনালয় পাহারা দিয়েছি।
পরে তিনি গোপালগঞ্জ-০১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুহাম্মাদ আব্দুল হামিদ মোল্লার হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দিয়ে সবাইকে ভোট দেয়ার আহবান জানান।
এসময় জেলা জামায়াতের আমীর এম এম রেজাউল করিম, সেক্রেটারি জেনারেল আল মাসুদ খানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তার আগমনে কলেজ মোড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এরআগে জেলার বিভিন্ন স্থান থেকে জামায়াতে ইসলামীর নেতা কর্মী ও সমর্থকরা মিছিল সহকারে পথসভাস্থলে জমায়েত হয়। #
এই বিভাগের আরো খবর
-
কামরুল সিকদার ভোলা প্রতিনিধি॥ ২০২৫’-২৬ অর্থ বছরের উন্নয়ন প্রকল্পের আওতায় ভোলার চরফ্যাশন উপজেলায় খাল পুনঃখনন কাজে সাশ্রয় হওয়া ১ কোটি ২...
-
গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধিপটুয়াখালীর গলাচিপা পৌরসভার সদর রোড এলাকায় এক মুদি দোকানির ওপর হামলা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!