- প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৫ ১২:১৩ পিএম
আলতাফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে দুমকিতে বিএনপির নিন্দা!
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি॥ পটুয়াখালী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর বিরুদ্ধে মনগড়া ও বিভ্রান্তিকর মিথ্যে তথ্য ছড়ানোর অভিযোগে দুমকি উপজেলা বিএনপির একাংশ নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত জনাকীর্ণ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক যুবদল আহ্বায়ক ও উপজেলা বিএনপির সদস্য মতিউর রহমান দিপু।
তিনি বলেন, মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক এডভোকেট মজিবুর রহমান টোটন ব্যক্তিগত ক্ষোভ থেকে আলতাফ চৌধুরীকে নিয়ে উদ্দেশ্যমূলক মন্তব্য করেছেন। কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড তাকে চূড়ান্ত প্রার্থী ঘোষণার পর থেকেই এই মহলটি ভিত্তিহীন প্রচার চালাচ্ছে।
দিপুর অভিযোগ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত সহযোদ্ধা হিসেবে আলতাফ চৌধুরীর ভাবমূর্তি নষ্টের চেষ্টা হচ্ছে। অতীতে তার বিরুদ্ধে করা পাঁচটি মামলায় আদালত খালাস দিয়েছেন এবং ফখরুদ্দিন সরকারের সময় তিনি দীর্ঘদিন কারাবরণ করেও দলীয় আদর্শে অটল ছিলেন।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, স্থানীয় নেতাদের নিয়ে মনগড়া তথ্য ছড়িয়ে দলের ভেতর বিভাজন তৈরির অপচেষ্টা চলছে। এসব অপতৎপরতার নিন্দা জানিয়ে দিপু বলেন, ব্যক্তিগত ক্ষোভ পুঁজি করে দলের বিরুদ্ধে অপপ্রচার বরদাশত করা হবে না।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!