- প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫ ০৮:০৬ পিএম
আ’লীগের ঢাকা লকডাউন কর্মসূচির ঘটনায় গোপালগঞ্জে পৃথক দুই মামলায় আসামী ৩৬৭, গ্রেফতার-৫
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : আওয়ামী লীগের “ঢাকা লকডাউন” কর্মসূচির ঘটনায় গোপালগঞ্জ সদর ও কোটালীপাড়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছে পুলিশ।
এ দু’টি মামলায় ৮২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা ২৮৫ জনসহ মোট ৩৬৭ জনকে আসামী করা হয়েছে। এখন পর্যেন্ত এ দুই মামলায় ৫জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ নভেম্বর) রাতে গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) নয়ন ও কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত বালা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় এ দুটি মামলা দায়ের করেন বলে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জগণ নিশ্চিত করেছেন।
গোপালগঞ্জ সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. শাহ আলম জানিয়েছেন, গত ১৩ নভেম্বর আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের কয়েকটি স্থানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আওয়ামী লীগ ও তাদের সহযোগি সংগঠনের নেতাকর্মিরা।
এসব ঘটনায় গোপালগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের সাবেক সাংসদ শেখ ফজলুল করিম সেলিমের পুত্র শেখ নাইমকে প্রধান আসামী করে ৬৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২৫০ জনসহ ৩১৮ জনকে আসামী করা হয়েছে। এরমধ্যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
অপরদিকে, কোটালীপাড়ায় থানার অফিসার্স ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানিয়েছেন, কোটালীপাড়া থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫জনসহ মোট ২৯ জনকে আসামী করা হয়েছে। এরমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে।
তারা আরো বলেন, গ্রেফতারকৃতদেরকে আজ শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরের গণপূর্ত অফিসের গাড়ীতে ও সদর উপজেলার উলপুরে গ্রামীণ ব্যাংক অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়ার ঘটনা ঘটে। এছাড়া জেলার কয়েকটি স্থানে সড়কে গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় আগামী ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ এবং ২৬ মার্চ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬’ যথাযোগ্য...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি শীতের আমেজ শেষ হতে না হতেই পটুয়াখালী জেলাজুড়ে মশার উপদ্রব ভয়াবহ আকার ধারণ করেছে। সন্ধ্যা নামার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!