- প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫ ০৬:৩৮ পিএম
আ’লীগের ঢাকা লকডাউন কর্মসূচি :: গোপালগঞ্জ সদর থানায় আরো এক মামলাম, আসামী ২৫২ জন
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : আওয়ামী লীগের “ঢাকা লকডাউন” কর্মসূচির ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় আরো একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় ২৫২ জনকে আসামী করা হয়েছে। এ নিয়ে জেলায় মামলা সংখ্যা দাঁড়ালো ৫টিতে।
এ নিয়ে গোপালগঞ্জ সদর, কাশিয়ানী ও কোটালীপাড়া থানায় মোট ৫টি মামলা দায়ের করা হলো। এসব মামলায় ২৬৬ জনের নামে ও অজ্ঞাত ৮৮৭ জনসহ মোট ১ হাজার ১৫৩জনকে আসামী করা হয়েছে। এসব মামলায় ৫জনকে গ্রেফতার করা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, গত ১৩ নভেম্বর আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের কয়েকটি স্থানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আওয়ামী লীগ ও তাদের সহযোগি সংগঠনের নেতাকর্মিরা।
এ ঘটনায় এ গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস বাদি হয়ে ৩২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২২০ জনকে আসামী করে মামলা দায়ের করেন।
এর আগে আওয়ামী লীগের “ঢাকা লকডাউন” কর্মসূচির ঘটনায় গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া ও কাশিয়ানী থানায় সন্ত্রাস বিরোধী আইনে আরো পৃথক চারটি মামলা দায়ের করেছিলো পুলিশ।
প্রসঙ্গত, আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরের গণপূর্ত অফিসের গাড়ীতে ও সদর উপজেলার উলপুরে গ্রামীণ ব্যাংক অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়ার ঘটনা ঘটে। এছাড়া জেলার কয়েকটি স্থানে সড়কে গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ রাইজআপ প্রকল্প-৫ এর আয়োজনে এ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!