- প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫ ০৪:৪১ পিএম
আ.লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠান" ভাঙচুর ও লুটপাটের মামলায়, বিএনপির ৬ নেতা-কর্মী কারাগারে
সোহাগ হাওলাদার, বরগুনা:
জুলাই গণঅভ্যুত্থান আন্দোলনের পরে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বরগুনায় এক আওয়ামী লীগ নেতার দোকান ঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে, আওয়ামী লীগ নেতার স্ত্রীর দায়ের করা মামলায় তিন ইউপি সদস্যসহ বিএনপির ছয় নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
রবিবার (২০ অক্টোবর) দুপুরে বরগুনার দ্রুত বিচার আদালতের বিচারক এস. এম. শরিয়ত উল্লাহ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার দ্রুত বিচার আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ইসরাত হোসেন সুমন।
কারাগারে পাঠানো বিএনপি নেতা-কর্মীরা হলেন, বরগুনা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ৯নং এম. বালিয়াতলী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য এমদাদুল হক মিলন (৪৫), এম বালিয়াতলী ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিল্টন (৪৪), ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ৫নং ওয়ার্ডের সদস্য সোলায়মান কবির ইউনুস (৪৬), ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন বিএনপির সদস্যসচিব আকতারুল হক (৪৫), বিএনপি কর্মী মন্টু মল্লিক (৫০), জামাল মল্লিক (৪৫)
এ মামলায় অভিযুক্তরা আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট সরকার পতনের দিন বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের মাইঠা ব্রিজ সংলগ্ন আওয়ামী লীগ নেতা মোঃ মনিরুজ্জামানের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেন অভিযুক্তরা। এ ঘটনায় মনিরুজ্জামানের স্ত্রী মুন্নি বেগম বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা দায়ের করেন।
এ বিষয়ে আসামিপক্ষের আআইনজীবী আব্দুল ওয়াসী মতিন বলেন, “বাদীর স্বামী মনিরুজ্জামান এম বালিয়াতলী ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি। তার সঙ্গে আমার মক্কেলদের পারিবারিক বিরোধ রয়েছে এবং এ নিয়ে একাধিক মামলা চলমান। সরকার পতনের দিন দোকানঘরে ভাঙচুরের অভিযোগ তুলে রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে নতুন করে এই মামলা দায়ের করা হয়েছে। আমরা আদালতের এই আদেশের বিরুদ্ধে জেলা ও দায়রা জজ আদালতে আপিল করব।”
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী বরগুনার দ্রুত বিচার আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ইসরাত হোসেন সুমন বলেন, "গত সপ্তাহের বৃহস্পতিবার অভিযুক্তরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন মঞ্জুর প্রদান করেন। পরে আজ তারা আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।"
এই বিভাগের আরো খবর
-
নলছিটি প্রতিনিধিঃটেন্ডার সংক্রান্ত বিরোধের জেরে মোবাইল ফোনে অশ্লীল ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নলছিটি পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ সোমবার ১০ আগস্ট থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘অভিযাত্রী...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।পঞ্চগড়ের সাতমেরা সীমান্ত দিয়ে কাঁটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশে প্রবেশ করে আখ চুরির অভিযোগে দীপঙ্কর গোপ (৩০)...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধিপটুয়াখালীর গলাচিপা উপজেলার ২ নং গোলখালী ইউনিয়নে কথিত ভুল চিকিৎসার অভিযোগে একটি চার মাসের গাভিন গরুর...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!