- প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৬ ১০:৪১ এএম
আইনজীবীদের গণসংযোগে মুখর বরগুনা-১ আসনে নজরুল ইসলাম মোল্লার পক্ষে প্রচারণা
স্টাফ রিপোর্টারঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-০১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লার পক্ষে গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন আইনজীবীরা।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে বরগুনা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে বরগুনা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এই গণসংযোগ কর্মসূচি পালন করা হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি সমর্থিত আইনজীবীরা অংশ নেন। জাতীয় ও দলীয় পতাকা কাঁধে নিয়ে ব্যানার, লিফলেট ও পোস্টার হাতে নিয়ে তারা সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে ‘সবার আগে বাংলাদেশ’, ‘Lawyers Stand for ধানের শীষ’ এমন স্লোগান সম্বলিত ব্যানার বহন করতে দেখা যায় অংশগ্রহণকারীদের। কর্মসূচিতে নারী আইনজীবীদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।
আইনজীবীরা বলেন, বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন দেশের জন্য অত্যন্ত জরুরি। সে লক্ষ্যে বরগুনা-১ আসনে যোগ্য, সৎ ও জনগণের কণ্ঠস্বর হিসেবে মোঃ নজরুল ইসলাম মোল্লাকে নির্বাচিত করতে আইনজীবী সমাজ ঐক্যবদ্ধভাবে কাজ করছে।
গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা দাবি করেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ প্রয়োজন এবং সে পরিবেশ প্রতিষ্ঠায় বিএনপি অঙ্গীকারবদ্ধ।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!