শিরোনামঃ

আইফোন কেনার জন্য দেড় বছরের সন্তান বিক্রির অভিযোগ, দশমিনায় চাঞ্চল্য


নিজেস্ব প্রতিনিধি:

পটুয়াখালীর দশমিনায় আইফোন কেনার জন্য মো. মুসা নামে দেড় বছরের শিশুকে লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে তার বাবা মো. মারুফ মুন্সির বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


অভিযোগ রয়েছে, শনিবার সকালে শিশুকে বাজারে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন মারুফ। দীর্ঘ সময়েও ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে মারুফ জানান, আলীপুরা ইউনিয়নের রমানাথসেন গ্রামের ইমরান নামে এক ব্যক্তির কাছে শিশুটিকে দিয়েছেন।


ইমরানের দাবি, তার শ্বশুরের পাঁচ মেয়ে থাকলেও কোনো ছেলে নেই। এ কারণে লিখিতভাবে শিশুটিকে মারুফের কাছ থেকে নেওয়া হয়েছে।


তবে টাকা লেনদেন ও আইফোন কেনার বিষয়টি নিশ্চিত নয় বলে জানিয়েছে পুলিশ। দশমিনা থানার ওসি মো. আতিকুল ইসলাম জানান, মারুফ ও ইমরান একই সঙ্গে কাজ করেন। শিশুটি বর্তমানে গলাচিপা উপজেলার চরকাজলে রয়েছে। তাকে উদ্ধারের ব্যবস্থা করা হচ্ছে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?