- প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৫ ০৮:৩২ এএম
আগামীতে দেশ রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে পরিচালিত হবে -যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেছেন, ফেব্রুয়ারীর নির্বাচনে জনগণ ধানের শীষকে বিজয়ী করলে দেশ রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে পরিচালিত হবে। উন্নয়নের রাজনীতি ফিরে আসবে। এদেশের উন্নয়ন হবে।
শুক্রবার বিকেলে বরিশালের গৌরনদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ঐতিহাসিক ভাবে বরিশাল একটি কৃষি নির্ভরশীল এলাকা। বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হলে এ অঞ্চলের কৃষির উন্নয়ন হবে।
গৌরনদী-আগৈলঝাড়ার উন্নয়ন হবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বরিশাল-১ আসনের বিএনপির মনোনয়ন প্রাপ্ত বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।
তিনি বলেন, আগামীর নির্বাচন কেন্দ্র পরিচালনা কমিটির মাধ্যমে পরিচালিত হবে। আওয়ামী লীগের মধ্যে যারা অপরাধ করে নাই। যারা গুম, খুন, চাঁদাবাজি কিংবা সমাজ বিরোধী কাজের সাথে জড়িত না সেই সব আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি ধানের শীষকে বিজয়ী করার প্রতিশ্রুতি দেয় তাদের জন্য আমাদের দরজা উন্মুক্ত করে দিলাম।
গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা, পৌর শাখা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা (উত্তর) বিএনপির আহবায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ, সদস্য সচিব মিজানুর রহমান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সাবেক সভাপতি আবুল হোসেন মিয়া, উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, পৌর আহ্বায়ক (ভারপ্রাপ্ত) শরীফ শফিকুর রহমান স্বপন, আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহবায়ক (ভারপ্রাপ্ত) হাফিজুর রহমান সিকদার, সদস্য সচিব বশির আহমেদ পান্না, বরিশাল-১ আসনের জামায়াতে ইসলামী মনোনিত প্রার্থীর ছেলে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক স্কুল বিষয়ক সম্পাদক আরাফাত বিল্লাহ খান প্রমূখ।
সভা শুরুর পূর্বে দুই উপজেলার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সভাস্থলে সমবেত হন।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় আগামী ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ এবং ২৬ মার্চ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬’ যথাযোগ্য...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!