- প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৫ ০৯:১৯ পিএম
আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মেঘনায় বালু উত্তোলন। প্রশাসন নিরব
হিজলা প্রতিনিধি।। বরিশালের হিজলা উপজেলার সাওরা সৈয়দখালী এলাকা সংলগ্ন মেঘনা নদী থেকে আদালতের রায়কে উপেক্ষা করে প্রায় দুই শত ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে । এতে প্রশাসনের ভূমিকা রহস্যজনক, হতাশ নদীর কিনারার মানুষ।
হুমকির মুখে হিজলা - মেহেন্দিগঞ্জের তিনটি ইউনিয়নসহ চলমান ৬ শতকোটি টাকা বরাদ্দের নদী ভাঙ্গন রোধ প্রকল্প।
চলতি বছর ১২ নভেম্বর সাওরা সৈয়দখালী মৌজার বালু মহল ইজারা স্থগিত করে বালু বালুকাটা বন্ধের নির্দেশ দিয়ে একটি রুল জারি করেছে আদালত।সে আদেশের কপি জেলা উপজেলা সংশ্লিষ্ট সকল দপ্তরে প্রেরণ করে। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিয়মিতই ভালো উত্তোলন করছেন ইজারাদার।
উপায়ান্তু না পেয়ে স্থানীয় ক্ষতিগ্রস্ত হাজার হাজার নারী পুরুষসহ নানা শ্রেণী পেশার মানুষ মানববন্ধন করে। এরপর ১১ মে কোষ্টগার্ডের নেতৃত্বে ঠিকাদার প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ইজারাদার আবুল বাসেত সহ ৬ জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়। এছাড়াও জব্দ করা হয় ৫৩ টি ড্রেজার ৩৬ টি বাল্কহেডসহ নগদ ১ কোটি ১৩ লক্ষ টাকা। এতকিছুর
এর পরেও বসে নেই এই চক্রটি। দীর্ঘ সাত মাস যাবত নিয়মিত বালুর উত্তোলন করার ফলে হুমকির মুখে হিজলা উপজেলার হিজলা গৌরবদি, মেহেন্দিগঞ্জ উপজেলার গোবিন্দপুর ও উলানিয়া ইউনিয়ন। জেলা প্রশাসকের কার্যালয় থেকে দেয়া ইজারায় উল্লেখ ছিল একশত একর জমিন কিন্তু বর্তমানে প্রায় দুইতাধিক ড্রেজার দিয়ে তারা দুই থেকে তিন হাজার একর জমি থেকে বালু উত্তোলন করতেছেন।আরবি এন্টারপ্রাইজ এর সত্বধিকারী যুবলীগ নেতা ইজারাদার আবুল বাসেত এর নিকট স্থগিত এর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন নিষেধাজ্ঞার আদেশটি ব্যাকেট হয়েছে।বরিশালের বিখ্যাত জমিদার বাড়ির লেখক কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরীর নাতি মোঃ আকবর চৌধুরী জানান এরই মধ্যে তাদের ইউনিয়ন সহ কয়েকটি ইউনিয়ন বালু উত্তোলনের ফলে হুমকির মুখে। বালু উত্তোলনকারী চক্রটি আদালতের নির্দেশ উপেক্ষা করে বালু উত্তোলন করছে আর প্রশাসন নীরব এটি দুঃখজনক।হিজলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি পোদ্দার জানান, আদালতে নির্দেশনা সাথে সাথেই বালু উত্তোলন বন্ধ করে দেয়া হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
বঙ্গোপসাগরের বুকে মেঘনা মোহনায় জেগে ওঠা নিঝুম দ্বীপের সৈকতের বালিতে বিপুল পরিমাণ মূল্যবান ভারী খনিজের সন্ধান পেয়েছেন গবেষকরা। সাম্প্রতিক খনিজতাত্ত্বিক...
-
আন্তর্জাতিক যুব দিবস-২০২৬ উপলক্ষে বরিশালে অনুষ্ঠিত হয়েছে বিশেষ বিতর্ক প্রতিযোগিতা। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টায় ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের বরিশাল...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!