- প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬ ০৭:৪৯ পিএম
টুঙ্গিপাড়ায় ইউএনও জহিরুল আলমকে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া প্রেসক্লাবের উদ্যোগে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলমের বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।
আজ বুধবার (২৯ জুলাই) বিকেলে টুঙ্গিপাড়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও জহিরুল আলমের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও ইউএনও জহিরুল আলমকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
টুঙ্গিপাড়া প্রেসক্লাবের সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তানভীর আহমেদ, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী, টুঙ্গিপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শওকত হোসেন মুকুল, সহ-সভাপতি অহিদুর জামান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী সমেস বৈরাগ, নির্বাহী সদস্য এস. এম. বিপুল ইসলামসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে টুঙ্গিপাড়া প্রেসক্লাবের সভাপতি আফজাল হোসেন বলেন, "জহিরুল আলম একজন সৎ, দক্ষ ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে টুঙ্গিপাড়ার মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তাঁর কর্মদক্ষতা ও আন্তরিকতা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। নতুন কর্মস্থলেও তিনি সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করবেন—এটাই আমাদের প্রত্যাশা।"
বিদায়ী বক্তব্যে ইউএনও জহিরুল আলম টুঙ্গিপাড়ার সর্বস্তরের মানুষের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দায়িত্ব পালনকালে জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক এবং সাধারণ মানুষের আন্তরিক সহযোগিতা পেয়েছেন। টুঙ্গিপাড়ার মানুষের ভালোবাসা তিনি আজীবন স্মরণে রাখবেন বলেও উল্লেখ করেন।
জহিরুল আলম ২০২৫ সালের ৭ ডিসেম্বর টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ ৭ মাস ২২ দিন তিনি দক্ষতা, সততা ও কর্মনিষ্ঠার সঙ্গে উপজেলার প্রশাসনিক দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, জনসেবামুখী উদ্যোগ এবং প্রশাসনিক কার্যক্রমে তিনি প্রশংসিত হন। #
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!