- প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬ ০২:১৩ পিএম
গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : মেয়াদ উর্ত্তীন্ন হওয়ায় গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকউজ্জামান ও সদস্য সচিব (ভারপ্রাপ্ত) অ্যাভোকেট কাজী আবুল খায়ের স্বাক্ষরিত এক পত্রে কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়।
আজ বুধবার (২৯ জুলাই) সকালে প্রেরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।
পত্রে উল্লেখ করা হয়-এতদ্বারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক কায্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে মেয়াদ উর্ত্তীন্ন গোপালগঞ্জ নদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হলো।
পত্রে আরো বলা হয়-অ্যাভোকেট তৌফিকুল ইসলামকে আহবায়ক ও ফজলুল কবির দারাকে সদস্য সচিব করে ২ সদস্য বিশিষ্ট গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির আংশিক কমিটি গঠন করা হলো। ঘোষিত আহবায়ক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন করে দ্রুত সময়ের মধ্যে সম্মেলনের মাধ্যমে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ প্রদান করা হলো।
এ ব্যাপারে জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকউজ্জামান সত্যতা নিশ্চিত করে বলেন, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির কমিটির মেয়াদ উর্ত্তীন্ন হয়েছে। ফলে কমিটি বিলুপ্ত করে আহবায়ক কমিটি হঠন করা হয়েছে। এই কমিটি সম্মেলনের মধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দিবে। #
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!