- প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬ ০২:১৭ পিএম
বামনায় ইসলামী ব্যাংকের আর্থিক সাক্ষরতা ও লেনদেনে নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
মাসুদ রেজা ফয়সাল:
বরগুনার বামনায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে 'আর্থিক সাক্ষরতা ও লেনদেনে নিরাপত্তা বিষয়ক কর্মশালা এবং গ্রাহক সমাবেশ' অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৯ জুলাই ২০২৬) সকাল ১১টায়
উপজেলার কলেজ রোডে অবস্থিত মেসার্স রাইদ এন্টারপ্রাইজের পরিচালিত সাহেববাড়ী বাজার এজেন্ট আউটলেট (৪০৮/০৩)-এর আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বামনা শাখার হেড অব এজেন্ট মো: আবু সালহে আহাম্মেদ মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক মঠবাড়িয়া শাখার সিনিয়র অফিসার মোঃ সিদ্দিকুর রহমান।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: হুমায়ুন কবির হাওলাদার এবং স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী মো: আনোয়ার হোসেন।
কর্মশালায় বক্তারা বলেন, প্রান্তিক জনগণের দোরগোড়ায় নিরাপদ ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে আধুনিক ডিজিটাল ব্যাংকিং সুবিধা গ্রহণের পাশাপাশি প্রতারণামূলক কল, ভুয়া মেসেজ বা গোপন পিন ও ওটিপি (OTP) সংক্রান্ত জালিয়াতি থেকে সতর্ক থাকতে হবে। গ্রাহকদের সচেতনতা ও নিরাপদ লেনদেনের নানা কৌশলের ওপর গুরুত্বারোপ করে বক্তারা নির্ভয়ে প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা ব্যবহারের আহ্বান জানান।
উক্ত কর্মশালা ও গ্রাহক সমাবেশে স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি এবং ইসলামী ব্যাংকের বিপুল সংখ্যক গ্রাহক ও সুধীজন উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!