- প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫ ০২:৫৫ পিএম
৫০০ টাকার বাজিতে প্রাণ হারালেন কৃষক
।
জয় চন্দ্র শীল
বরিশাল
মাত্র পাঁচশ টাকার বাজি। আর সেই বাজিতেই প্রাণ হারালেন এক কৃষক। ঝালকাঠির রাজাপুরে খালের ঠান্ডা পানিতে টানা ১১২ বার ডুব দিতে গিয়ে মৃত্যু হয়েছে বাবুল মোল্লা নামের এক কৃষকের। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঝালকাঠির রাজাপুর উপজেলার একটি খালে ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা। স্থানীয়দের সঙ্গে বাজি ধরে ঠান্ডা পানিতে একের পর এক ডুব দিতে নামেন বাবুল মোল্লা, বয়স তার ৪৫। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি প্রায় ১১২ বার পানিতে ডুব দেন। এরপর পরই তীরে উঠে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি।
স্থানীয়রা দ্রুত তাকে নিয়ে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবুল মোল্লাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, কনকনে শীতে হঠাৎ শরীরের তাপমাত্রার অস্বাভাবিক পরিবর্তন বা হার্ট অ্যাটাকের কারণে এই মৃত্যু হতে পারে।
নিহত বাবুল মোল্লা পেশায় একজন কৃষক। সংসারে স্ত্রী ও ৩সন্তান রয়েছে। এমন একটি তুচ্ছ বাজিকে কেন্দ্র করে তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে চরম শোক।
একটি সামান্য বাজি কীভাবে একটি পরিবারকে চিরদিনের জন্য নিঃস্ব করে দিতে পারে রাজাপুরের এই ঘটনাই তার বাস্তব উদাহরণ।
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!