- প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫ ০৪:৫২ পিএম
৫ দফা দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, গোপালগঞ্জ জেলা শাখা।
আজ সোমবার (২৭ অক্টোবর)বেলা ১১ টায় শহরের লঞ্চঘাট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষেণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ও গোপালগঞ্জ-০২ আসনের প্রার্থী মওলানা তসলিম হুসাইন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহসভাপতি মুফতি দিদারুল ইসলাম, মুফতি ইয়হিয়া মাহমুদসহ নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, দেশের অধিকাংশ মানুষ ও রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। কিন্তু একটি মাত্র দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না। কারন তারা আবারো ফ্যাসিবাদ সৃস্টি করে ক্ষমতায় যেতে যায়। আমরা প্রধান উপদেষ্টার কাছে আহবান জানাই আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হবার ঘোষনা দিবেন। তা না হলে এর থেকে কঠিন আন্দোনের ঘোষনা করা হবে। #
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!