- প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০১ পিএম
৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া খেলা ছাড়লেন যুবক
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : দীর্ঘ ২ বছর ধরে অনলাইনে খেলেছেন জুয়া। এই ২ বছরে দেনা হয়েছেন ১০ লাখ টাকা। দেনার কারনে দীর্ঘ দিন ধরে নানা হতাশায় ভূগছিলেন ওই যুবক। পরে পরিবারের পরামর্শে কাজের জন্য কয়েক দিনের মধ্যেই যাবেন সৌদি আরব। তাই যাওয়ার আগে এক মণ দুধ দিয়ে গোসল করে জুয়া খেলা ছাড়ার ঘোষণা দেন ওই যুবক।
আর এমন কান্ড ঘটিয়েছেন কোটালীপাড়া উপজেলার রাশেদ দাড়িয়া (৩৫) নামে এক যুবক। তার দুধ দিয়ে গোসল করার এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
দুধ দিয়ে গোসল করা ওই রাশেদ দাড়িয়া কোটালীপাড়া পৌরসভার ঘাঘরকান্দা গ্রামের হাচেন দাড়িয়ার ছেলে।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, অ্যালুমিনিয়ামের একটি বড় ডেকচির (পাত্র) মধ্যে রাখা হয়েছে এক মন দুধ। পরে দুধ রাখা সেই পাত্রের মধ্যে বসে পড়েন রাশেদ। এরপর তার মা একটি মগ দিয়ে রাশেদের মাথায় দুধ ঢেলে গোসল করিয়ে দিচ্ছেন। আর এ দৃশ্য রাশেদ তার মোবাইল ফোনে ধারণ করে নিজের ফেসবুকে পোষ্ট করার সাথে সাথেই তা ভাইরাল হয়ে যায়। এ দিকে রাশেদের এই জুয়া খেলা থেকে ফিরে আসার জন্য অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী।
শুক্রবার জুম্মার নামাজের আগে নিজ বাড়িতে বসে ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে নামাজ পড়তে যান বলে জানান রাশেদ দাড়িয়া।
তিনি বলেন, আমি গত ২ বছর ধরে অনলাইনে জুয়া খেলি। এই জুয়া খেলায় এ পর্যন্ত প্রায় ১০ লক্ষ টাকার দেনা হয়েছি। এই দেনার কারনে দীর্ঘ দিন ধরে নানা ধরনের হতাশায় ভূগছিলাম। তারপর পরিবারের লোকজনের পরামর্শে আমি কাজের জন্য কয়েক দিনের মধ্যে সৌদি আরবে যাচ্ছি। তাই যাওয়ার আগে দুধ দিয়ে গোসল করে জুয়া খেলা ছাড়ার ঘোষণা দিলাম।
রাশেদ আরো বলেন, আমি সকল যুবক ভাইদের অনুরোধ করবো আপনারা এই সর্বনাশা জুয়া কেউ খেলবেন না। এই জুয়া খেলায় কেউই লাভবান হতে পারে না। সবাই ধ্বংস হয়। আপনারা যারা এই জুয়া খেলেন তারা এ পথ থেকে ফিরে আসুন।
রাশেদের পাশের বাড়ির জলিল গাজী বলেন, রাশেদ জুয়া খেলে ধারদেনা হয়ে দীর্ঘ দিন ধরে হতাশায় ভূগছিলেন। এ খন জুয়া খেলা ছেড়ে দিয়ে সৌদি যাচ্ছে। আমরা তার মঙ্গল কামনা করছি। #
এই বিভাগের আরো খবর
-
মাসুদ রেজা ফয়সাল:বরগুনার বামনায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে 'আর্থিক সাক্ষরতা ও লেনদেনে নিরাপত্তা বিষয়ক কর্মশালা এবং গ্রাহক সমাবেশ' অনুষ্ঠিত...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে রাজু শেখ (১৭) এক কিশোর নিহত হয়েছেন। এতে আহত হয়েছে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!