- প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫ ১২:২৮ পিএম
২৩ বছর পর দেশে ফিরছেন অভি
গৌরনদী (বরিশাল)প্রতিনিধি:
দীর্ঘ ২৩ বছর পর দেশে ফিরছেন সাবেক এমপি গোলাম ফারুক অভি। ২০০২ সাল থেকে দেশের বাইরে থাকা সাবেক এ ছাত্রদল নেতা বর্তমানে রয়েছেন কানাডায়। তার আসার খবরে তোলপাড় চলছে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) নির্বাচনি আসনে। ১৯৯৬ সালে এ আসন থেকেই সংসদ-সদস্য (এমপি) নির্বাচিত হয়েছিলেন তিনি। দেশে ফিরে আবারও এমপি নির্বাচন করবেন অভি, এমন আলোচনা এখন ওই দুই উপজেলার সাধারণ মানুষের মধ্যে। ৯০-র দশকের ছাত্র রাজনীতিতে অভি ছিলেন দেশের আলোচিত এক চরিত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাবস্থায় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন অভি। রাজনীতির নানা ঘটনায় আলোচনার কেন্দ্রে থাকা অভি ১৯৯৬ সালে সংসদ-সদস্য নির্বাচিত হন। অভি ছিলেন সপ্তম জাতীয় সংসদের সর্বকনিষ্ঠ সদস্য। এমপি থাকাবস্থায় নির্বাচনি এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করে দেশব্যাপী আলোচিত হন তিনি। তার সময়েই মূলত উজিরপুরের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটে। যে কারনে ওই এলাকার মানুষ আজও তাকে ভুলে যাননি। ২০০১ সালের জাতীয় নির্বাচনে হেরে যান অভি। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট, মডেল তিন্নি হত্যা মামলায় তার নাম জড়িয়ে যাওয়ায় ২০০২ সালে দেশ ছাড়তে বাধ্য হন অভি। এরপর একাধিক মামলাসহ গ্রেফতারি পরোয়ানার কারণে গত ২৩ বছর ধরে আর দেশে ফিরতে পারেননি তিনি। জুলাই বিপ্লবে ফ্যাসিস্ট সরকারের পতনের পর মুক্ত রাজনৈতিক পরিবেশে এবার দেশে ফিরবেন বলে জানিয়েছেন সাবেক এ সংসদ-সদস্য।এছাড়াও মডেল তিন্নি হত্যা মামলা থেকে আদালতের বিচারক অভিকে খালাস প্রদান করেছেন।যে কারনে তার দেশে ফেরা অনেকটাই নিশ্চিত।বর্তমানে কানাডায় অবস্থানরত অভি জানিয়েছেন, শিগ্রই দেশের ফেরার সম্ভাবনা রয়েছে। নির্বাচনে অংশগ্রহন করবেন কিনা জানতে চাইলে এসব ব্যাপারে পরিষ্কার করে কিছু না বলে তিনি জানিয়েছেন, দেশে ফিরব এটাই আমার কাছে প্রায়োরিটি। নির্বাচনে অংশ নেওয়া সেকেন্ডারি।
এই বিভাগের আরো খবর
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় নিজ ঘরে শাবল দিয়ে পিটিয়ে মুখমণ্ডল থেঁতলে এক গৃহবধূকে নিষ্ঠুর ভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হত্যায় ব্যবহৃত...
-
মোঃ সাইফুল ইসলাম আকাশনিজস্ব প্রতিবেদক,ভোলা:ভোলার বোরহানউদ্দিনে বড় মানিকা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে চাঁদাবাজি, ভূমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!