- প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫ ০২:৪৬ পিএম
২০ বছর ধরে আপনার আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি-ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর গোপালগঞ্জ-০২ আসনের প্রার্থী ও জেলা সভাপতি মাওলানা তসলিম হুসাইন সিকদার বলেছেন, স্বাধীনতার পর থেকে এই পযর্ন্ত যাদেরকে ভোট দিয়েছে তাদের কাছ থেকে আপনারা কি পেয়েছেন? যুব সমাজ যারা দীর্ঘ ২০ বছর ধরে আপনার আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি। আপনার কেন্দ্রে গেলে পেশিশক্তির মাধ্যমে আপনাদেরকে বলা হতো আপনাদের ভোট হয়ে গেছে।
আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ও সুকতাইল ইউনিয়নে নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
মাওলানা তসলিম হুসাইন সিকদার আরো বলেন, আপনারা যদি আল্লাহভীরু শাসককে ক্ষমতায় বসাতে পারেন তাহলে আপনাদের আশা আকাংখা পূর্ন হবে। দেশে কোন দূর্ণীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে যারা গোপালগঞ্জকে নিয়ে তুচ্ছ তাচ্ছিলভাবে কথা বলতো তারা আর বলতে পারবে না। গোপালগঞ্জের স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়ন করা হবে। এসময় তিনি সকালের কাছে দোয়া চেয়ে আগামী নির্বাচনে হাতপাখা প্রতিকে ভোট চান।
এর আগে সকাল থেকে গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ও সুকতাইল ইউনিয়নের বিভিন্ন বাজার, দোকানসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর গোপালগঞ্জ-০২ আসনের প্রার্থী ও জেলা সভাপতি মাওলানা তসলিম হুসাইন সিকদার। গলসংযোগ চলাকালে সহসভাপতি মুফতি দিদারুল ইসলাম, মুফতি ইয়হিয়া মাহমুদসহ পাইককান্দি ও সুকতাইল ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। #
এই বিভাগের আরো খবর
-
বিক্রম আকাশ গৌরনদী প্রতিনিধি:বরিশালের আগৈলঝাড়ায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যৌতুক দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন এবং গর্ভের...
-
মাসুদ রেজা ফয়সাল:বরগুনার বামনা উপজেলার ২নং বামনা সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায় ইউনিয়ন...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় ডেঙ্গুর প্রকৃত চিত্র নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি হাসপাতালের হিসাবের সঙ্গে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোর তথ্যে দেখা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!