- প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬ ০৫:৫০ পিএম
১৪ কেজি গাঁজাসহ তৃতীয় লিঙ্গের মাদক কারবারি আটক
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি :
বরিশালের গৌরনদীতে ১৪ কেজি গাঁজাসহ কৌশিক চন্দ্র সরকার (২৫) নামের তৃতীয় লিঙ্গের এক মাদক কারবারি আটক হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে এগারটার দিকে গৌরনদী বাসস্ট্যান্ডে তল্লাশি চালিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের আওতাধীন ৬ পদাতিক ব্রিগেডের ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যরা অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে আটক করে। পরবর্তীতে আটককৃত মাদক কারবারিকে থানায় হস্তান্তর করা হয়েছে। এই চক্রটি দীর্ঘদিন যাবত ঢাকা-কুয়াকাটা রুটে মাদক পাঁচার করে আসছে বলে জানা গেছে।
৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়েজ আহমেদ বলেন, "মাদকের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকের বিরুদ্ধে অভিযান এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে সর্বদা পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও এই ধরনের যৌথ ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন-আটককৃতের বিরুদ্ধে মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!