- প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:১৯ এএম
১২ ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ-ডা: শফিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক:
বিগত নির্বাচনগুলোতে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। আর তাই আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ নির্বাচনের মাধ্যমেই দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের সব শ্রেণি-পেশার মানুষের স্বপ্নের বাস্তবায়ন হবে এবং যোগ্যতা অনুসারে সবার কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতের আমির ডা: শফিকুর রহমান এ কথা বলেন।
জামায়াত আমির তার বক্তব্যে বলেন, আ.লীগ আমলে কাঙ্খিত উন্নয়ন হয়নি। লুটপাট হয়েছে, বিদেশে টাকা পাচার হয়েছে। আওয়ামী লীগ আমলে ১০ টাকা কেজিতে চাল দেওয়ার কথা বলা হয়েছিল কিন্তু মানুষ সেই চাল পায়নি। এখন আরেকটি দল ফ্যামিলি কার্ডের কথা বলছে।
এগুলো সবই ধাপ্পাবাজি। দেশের বিভিন্ন এলাকায় নারীদের সম্ভ্রমহানি করার হুমকি দিয়ে অপমান করা হলেও বিএনপির পক্ষ থেকে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
তিনি আরো বলেন, ‘আগামী নির্বাচনে ভোট হবে ন্যায় ও ইনসাফের পক্ষে। এটা সেই ইনসাফ যেখানে বিচারের ক্ষেত্রে সাধারণ মানুষ থেকে একজন প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী সবাই সমানভাবে বিবেচিত হবে।’
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে, জামায়াতের সাবেক নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য প্রয়াত দেলাওয়ার হোসাইন সাঈদীর হত্যাকাণ্ডের বিচার করা হবে বলে।
জামায়াত ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনে সব নিহত, হাদি, আবরার ফাহাদ ও মুগ্ধসহ সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে।
তাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ইসলামী জোট মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করার জন্য সবার প্রতি আহ্বান জানাই।’
তিনি বলেন, ‘বাংলাদেশের অতীতে যে সংস্কৃতি ছিল, একজনের ভোট আরেকজন দিত তা আর চলবে না। আগামী নির্বাচনে যার ভোট সে-ই দেবে। তবে যদি কেউ ভোট চুরি কিংবা ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করে, জামায়াত ছেড়ে কথা বলবে না।
তাতে সে যত বড় শক্তিই হোক না কেন।’
এ ছাড়া সবার ভোট নিশ্চিত করার লক্ষ্যে এখন থেকেই ভোট পাহারা দেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
জামায়াতের পিরোজপুর জেলা কমিটির আমীর তাফাজ্জল হোসাইন ফরিদের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন পিরোজপুর- ১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী, পিরোজপুর-২ আসনের প্রার্থী শামীম সাঈদী এবং পিরোজপুর-৩ আসনে এনসিপির মনোনীত প্রার্থী শামীম হামিদীসহ প্রমুখ।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!