- খুবি প্রতিনিধি : সৈয়দ জাওয়াদ হোসেন সামি
- প্রকাশিত: ২০ জুন ২০২৬ ১১:০৬ এএম
যুক্তরাষ্ট্রে ফুল-ফান্ডেড স্কলারশিপে মাস্টার্সের সুযোগ পেলেন খুবির শিক্ষার্থী সাইদুর রহমান
যুক্তরাষ্ট্রে পূর্ণ অর্থায়নে (ফুল-ফান্ডেড) কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া বিষয়ে মাস্টার্স করার সুযোগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সাইদুর রহমান। তিনি যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনেসোটা স্টেট ইউনিভার্সিটি, ম্যানকাটোতে উচ্চশিক্ষার জন্য এ স্কলারশিপ অর্জন করেছেন।
দীর্ঘদিনের অধ্যবসায়, একাডেমিক উৎকর্ষতা এবং গবেষণার প্রতি নিষ্ঠার মাধ্যমে তিনি এ সাফল্য অর্জন করেছেন। তাঁর এ অর্জনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী মহলে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে।
সাইদুর রহমান খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেন। বিবিএ প্রোগ্রামে তিনি ৩.২৭ এবং এমবিএ প্রোগ্রামে ৩.৬৮ সিজিপিএ অর্জন করেন। এছাড়া আন্তর্জাতিক ইংরেজি ভাষা দক্ষতা পরীক্ষা আইইএলটিএসেও তিনি সন্তোষজনক স্কোর অর্জন করেন। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে আবেদন করার সময় কিউ-ওয়ান (Q1) জার্নালে তাঁর দুটি গবেষণা প্রবন্ধ পর্যালোচনাধীন (Under Review) ছিল।
তবে এ অর্জনের পথ মোটেও সহজ ছিল না। বিদেশে উচ্চশিক্ষার লক্ষ্যে ফল-২০২৫ ও ফল-২০২৬ সেশনে মিলিয়ে তিনি প্রায় ২৫টি বিশ্ববিদ্যালয়ে আবেদন করেন। এর মধ্যে ১৫টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান।
নিজের অনুভূতি প্রকাশ করে সাইদুর রহমান বলেন, “আমি সর্বপ্রথম মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। দীর্ঘদিনের পরিশ্রমের পর এমন একটি অর্জন সত্যিই অনেক আনন্দের। আমি ২০২৪ সাল থেকে স্কলারশিপের জন্য চেষ্টা করে আসছি। প্রায় দুই বছরের নিরলস পরিশ্রমের পর ২০২৬ সালে এসে ভর্তির সুযোগ পেয়েছি। এর মধ্যে তিনটি ছিল ফুল-ফান্ডেড মাস্টার্স প্রোগ্রাম।
আমার এই অর্জনের পেছনে শিক্ষকদের অবদান অপরিসীম। তাঁদের সহযোগিতা ছাড়া এটি সম্ভব হতো না। স্কলারশিপের ক্ষেত্রে রেকমেন্ডেশন লেটার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যখনই প্রয়োজন অনুভব করেছি, আমার ডিসিপ্লিনের শিক্ষকরা আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করেছেন। এছাড়া আমার বাবা-মা, বন্ধু-বান্ধব এবং শুভাকাঙ্ক্ষীরাও আমাকে বিভিন্নভাবে সহায়তা করেছেন। আমি তাঁদের সবার প্রতি কৃতজ্ঞ।”
অনুজ শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “সফল হতে হলে নিরন্তর চেষ্টা চালিয়ে যেতে হবে এবং হতাশ হওয়া যাবে না। বিশেষ করে যুক্তরাষ্ট্রে ফুল-ফান্ডেড স্কলারশিপ পেতে হলে সঠিক তথ্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধৈর্য, পরিকল্পনা ও সঠিক দিকনির্দেশনা নিয়ে এগিয়ে গেলে সফল হওয়া সম্ভব।”
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় জীবনে একাডেমিক সাফল্যের পাশাপাশি বিভিন্ন কর্মশালা, সেমিনার, অলিম্পিয়াড এবং পেশাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করেছেন সাইদুর রহমান।
এ বিষয়ে ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. মো. নূর আলম বলেন, “সাইদুর রহমানের এ অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত। আন্তর্জাতিক অঙ্গনে আমাদের শিক্ষার্থীদের এমন সাফল্য ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের শিক্ষাব্যবস্থার ইতিবাচক প্রতিফলন। আমরা ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে চাই।”
তিনি আরও বলেন, “বর্তমান শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনে ডিসিপ্লিন থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।
তিনি আরও বলেন সাইদুর রহমানের এ অর্জন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। সীমিত সুযোগ-সুবিধা, পড়াশোনা ও কর্মজীবনের চাপ এবং নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে তিনি প্রমাণ করেছেন যে অধ্যবসায়, পরিকল্পনা ও আত্মবিশ্বাস থাকলে বাংলাদেশের শিক্ষার্থীরাও আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের মেধার স্বাক্ষর রাখতে সক্ষম
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!